সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
গ্রামীণ ব্যাংক রক্ষায় সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানালেন ড. ইউনূস টস হেরে সেঞ্চুরিয়নে ব্যাটিংয়ে বাংলাদেশ, বৃষ্টির বাধায় খেলা কমে ৬০ ওভার ঢাকার বাতাসে বায়ুদূষণের নতুন উৎস চিহ্নিত করল গবেষক দল জুলাই সনদ বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: মাহ্‌দী আমিন মার্কিন নৌ অবরোধ ভাঙতে সব শক্তি ব্যবহারের হুঁশিয়ারি ইরানের নারায়ণগঞ্জে দায়িত্ব পালনকালে ছুরিকাঘাতে প্রাণ হারালেন পুলিশ কনস্টেবল আনোয়ার চট্টগ্রাম কারাগারে ঢুকছে ইয়াবা, অর্ধেক বন্দিই মাদক মামলার অভিযোগে জড়িত ব্যক্তি বিমানমন্ত্রী: ৪ ফ্লাইট দিয়ে থার্ড টার্মিনাল আংশিক উদ্বোধন ১৬ ডিসেম্বর প্রধানমন্ত্রী: ফ্যাসিবাদ মানুষের আয়ু কি সত্যিই ১৫০ বছর হতে পারে

বিমানমন্ত্রী: ৪ ফ্লাইট দিয়ে থার্ড টার্মিনাল আংশিক উদ্বোধন ১৬ ডিসেম্বর

প্রতিবেদকের নাম

আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল আংশিক উদ্বোধন করা হবে। সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এ তথ্য জানান। তিনি বলেন, ৩০ নভেম্বরের মধ্যেই থার্ড টার্মিনাল প্রকল্পের চুক্তি সই হবে।

প্রাথমিকভাবে চারটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে এর কার্যক্রম শুরু হবে এবং পর্যায়ক্রমে তা বৃদ্ধি করা হবে। পুরো টার্মিনালটি পুরোপুরি চালু করতে সর্বোচ্চ ১৪ মাস সময় লাগতে পারে। বর্তমান প্রেক্ষাপট ও সম্ভাব্যতা যাচাই করে সরকার ১০০ কিলোমিটারের মধ্যে নতুন বিমানবন্দর নির্মাণের প্রয়োজন দেখছে না বলেও মন্ত্রী উল্লেখ করেন। এছাড়া ১৫ বছরের মধ্যে নতুন বিমানবন্দর নির্মাণ করা চ্যালেঞ্জিং। মন্ত্রী বলেন, ফিজিবিলিটি স্টাডি করে দেখেছি ১০০ কিলোমিটারের মধ্যে বিমানবন্দরের প্রয়োজন নেই। তাছাড়া ১৫ বছরের মধ্যে আরেকটি বিমানবন্দর করা কঠিন। প্রথমে চারটি ফ্লাইট দিয়ে শুরু হবে, আস্তে আস্তে বাড়তে থাকবে।

কক্সবাজার বিমানবন্দর প্রসঙ্গে মন্ত্রী বলেন, এর যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে ১ ডিসেম্বর এটি উদ্বোধন হচ্ছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুবিধাজনক সময়ে তারিখ নির্ধারণ করে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ