বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র হামলায় ৩১৬ জন নিহত: স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষামন্ত্রী: ২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণিতে এআই শিক্ষা ১৬ নভেম্বর ইউপি নির্বাচন ও স্মার্ট কার্ড নিয়ে ইসির বৈঠক গাজীপুরের শিল্পাঞ্চলে কঠোর নিরাপত্তায় আনসার বাহিনীর স্ট্রাইকিং ফোর্স ৩০ নভেম্বর পর্যন্ত রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করল বিমান আইপিএল নিলামে নাম লেখালেন মোস্তাফিজুর রহমান শ্রীমঙ্গলে সমন্বয়ক হাসিবের ওপর হামলা, হামলাকারী শনাক্ত স্বরাষ্ট্রমন্ত্রী: টেকসই প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা ২০২৭: ফি ও পরীক্ষার নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বাড়ায় চড়ছে বিশ্ববাজারে স্বর্ণের দাম

পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র হামলায় ৩১৬ জন নিহত: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদকের নাম

পার্বত্য অঞ্চলে গত পাঁচ বছরে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জনের মৃত্যু হয়েছে। জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের এক লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য প্রকাশ করেন। বুধবার প্রধানমন্ত্রীর পক্ষে এই তথ্য সংসদে তুলে ধরা হয়। পার্বত্য অঞ্চলে গত ৫ বছরে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রীর পক্ষে তিনি এ কথা জানান।

এমপি জিন্নাহ কবির পার্বত্য অঞ্চলের রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় বাঙালি ও বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নিরাপত্তা, সশস্ত্র হামলা, অপহরণ, চাঁদা আদায়, অবৈধ অস্ত্রের ব্যবহার এবং নিরাপত্তা বাহিনীর ওপর আক্রমণের পরিসংখ্যান নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত পাঁচ বছরে পাহাড়ে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩০৮ জন বেসামরিক নাগরিক এবং ৮ জন নিরাপত্তা কর্মী প্রাণ হারিয়েছেন। এ ছাড়া হামলায় আহত হয়েছেন ৪৩৫ জন বেসামরিক নাগরিক ও ৫৫ জন নিরাপত্তা সদস্য। এই সময়ে নিরাপত্তা বাহিনীর ওপর মোট ৯৭ বার সশস্ত্র হামলা চালানো হয়েছে।

পাহাড়ে বসবাসকারী মানুষের নিরাপত্তার চিত্র তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, পাঁচ বছরে বেসামরিক লোকজনের ওপর সশস্ত্র গোষ্ঠীগুলো ২৭৫ বার হামলা চালিয়েছে। এর মধ্যে ১৯৭ বার বাঙালি জনগোষ্ঠীর ওপর এবং ৮১ বার বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ওপর আক্রমণের ঘটনা ঘটে। পাশাপাশি ২৯৭টি অপহরণ, ৪৭১টি জোরপূর্বক চাঁদা আদায় এবং ৩৭৭ বার অবৈধ অস্ত্র ব্যবহারের ঘটনা ঘটেছে। তিনি আরও বলেন, বিগত ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীগুলো বেসামরিক জনগণের নিরাপত্তা বিঘ্নিতকরণ করতে ১৯৪ বার বাঙালি জনগোষ্ঠীর উপর ও ৮১ বার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উপর হামলার হয়েছে। এছাড়া সশস্ত্র গোষ্ঠী দ্বারা ২৯৭ বার অপহরণ, ৪৭১ বার জোরপূর্বক চাঁদা আদায়ের ঘটনা ও ৩৭৭ বার অবৈধ অস্ত্রের ব্যবহার হয়েছে।

পাহাড়ের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সশস্ত্র সন্ত্রাসীদের তৎপরতা রুখতে সরকারের পদক্ষেপ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, সশস্ত্র বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন উত্তরণ’ অব্যাহত রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও এসআরবি যৌথভাবে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে। সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে এবং নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নিয়মিত মামলা দায়ের করে আসামিদের গ্রেফতার করা হচ্ছে। সুনির্দিষ্ট অপরাধের অভিযোগে দেশের প্রচলিত আইন অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করে আসামিদের আইনের আওতায় আনা হচ্ছে।

স্থানীয় প্রশাসনের সার্বক্ষণিক তদারকির কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলে সক্রিয় নতুন ও পুরোনো আঞ্চলিক সশস্ত্র দলগুলোকে নির্মূল এবং অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত যৌথ অভিযান চলছে। দুর্গমাঞ্চলে সন্ত্রাসীদের গোপন আস্তানা ও প্রশিক্ষণ ক্যাম্প ধ্বংস করতে যৌথ বাহিনীর বিশেষ তৎপরতায় প্রয়োজনে বিমানবাহিনীর হেলিকপ্টারও ব্যবহার করা হচ্ছে। প্রয়োজনীয় ক্ষেত্রে বিমানবাহিনীর সহযোগিতার পরিধি বিবেচনা করে হেলিকপ্টার ব্যবহার করা হয়ে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ