বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ট্রাকের ধাক্কায় দুই ইউপি সদস্যের মৃত্যু আইটি কর্মসংস্থান বাড়াতে মিরপুরে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, শনাক্ত দেড় হাজারের বেশি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে হামলা হলে ইরানকে হুঁশিয়ারি দিলেন ডনাল্ড ট্রাম্প দুই হাজার কিলোমিটারের পাল্লা কি বাড়াচ্ছে ইরান? মাদক মামলায় পরী মণির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৩ ডিসেম্বর সংসদ সদস্য পদ ছাড়ার সিদ্ধান্ত নিলেন ড. ওসমান ফারুক সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ওসমান ফারুক জাতীয় গ্রিডে প্রথমবার বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুর কেন্দ্রের দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষার খরচ ও প্রস্তুতির বাস্তবসম্মত ধারণা

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে হামলা হলে ইরানকে হুঁশিয়ারি দিলেন ডনাল্ড ট্রাম্প

প্রতিবেদকের নাম

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে কোনো ধরনের হামলা চালানো হলে ইরানকে নজিরবিহীন পরিণতি ভোগ করতে হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আয়োজিত আসিয়ান সম্মেলনের এক ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ হুমকি দেন। ওয়াশিংটন ডিসি ইরানের সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু হতে পারে কি না—এমন প্রশ্নের পরিপ্রেক্ষিতে ট্রাম্প বলেন, যদি এমন কিছু ঘটে, তবে ইরানকে এমন চড়া মূল্য দিতে হবে যা অন্য কোনো দেশকে কখনোই দিতে হয়নি। এ বিষয়ে প্রশাসন অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি। ট্রাম্পের ভাষায়, ইরান বর্তমানে পাগলাটে আচরণ করছে, আর এ কারণেই তাদের হাতে পারমাণবিক অস্ত্র থাকতে দেয়া সম্ভব নয়। তিনি আরও বলেন, ‘আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিচ্ছি।

এর আগে সোমবার সিএনএনের একটি প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা তথ্যের উদ্ধৃতি দিয়ে দাবি করা হয় যে, ওয়াশিংটন ডিসিতে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করতে পারে ইরান। প্রচলিত বিস্ফোরকের সঙ্গে তেজস্ক্রিয় পদার্থ মিশিয়ে তৈরি এই বোমা বিস্ফোরিত হলে কোনো পারমাণবিক ধ্বংসলীলা না হলেও, তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে ব্যাপক দূষণ ও আতঙ্ক সৃষ্টি করতে পারে। যদিও এই গোয়েন্দা তথ্যের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। অন্যদিকে, এই অভিযোগের প্রেক্ষিতে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ