সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
গ্রামীণ ব্যাংক রক্ষায় সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানালেন ড. ইউনূস টস হেরে সেঞ্চুরিয়নে ব্যাটিংয়ে বাংলাদেশ, বৃষ্টির বাধায় খেলা কমে ৬০ ওভার ঢাকার বাতাসে বায়ুদূষণের নতুন উৎস চিহ্নিত করল গবেষক দল জুলাই সনদ বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: মাহ্‌দী আমিন মার্কিন নৌ অবরোধ ভাঙতে সব শক্তি ব্যবহারের হুঁশিয়ারি ইরানের নারায়ণগঞ্জে দায়িত্ব পালনকালে ছুরিকাঘাতে প্রাণ হারালেন পুলিশ কনস্টেবল আনোয়ার চট্টগ্রাম কারাগারে ঢুকছে ইয়াবা, অর্ধেক বন্দিই মাদক মামলার অভিযোগে জড়িত ব্যক্তি বিমানমন্ত্রী: ৪ ফ্লাইট দিয়ে থার্ড টার্মিনাল আংশিক উদ্বোধন ১৬ ডিসেম্বর প্রধানমন্ত্রী: ফ্যাসিবাদ মানুষের আয়ু কি সত্যিই ১৫০ বছর হতে পারে

সাদিক কায়েমের বাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনায় জামায়াত আমিরের নিন্দা

প্রতিবেদকের নাম

খাগড়াছড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে জামায়াতে ইসলামীর মেয়র প্রার্থী আবু সাদিক কায়েমের গ্রামের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই কাপুরুষোচিত হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রোববার (২২ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

ফেসবুক পোস্টে জামায়াত আমির উল্লেখ করেন, রোববার রাত ৩টার পর দুর্বৃত্তরা সাদিক কায়েমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ এবং অগ্নিসংযোগের চেষ্টা চালায়। তিনি এই হামলার জন্য নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের কর্মীদের দায়ী করেছেন। ডা. শফিকুর রহমান বলেন, অতি দ্রুত এই ঘটনায় জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একের পর এক পতিত ফ্যাসিস্টদের এমন তাণ্ডব কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

বর্তমান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিষ্ক্রিয়তা ও উদাসীনতাকেই এই পরিস্থিতির জন্য দায়ী করে জামায়াত আমির সতর্কবার্তা দিয়ে বলেন, সরকার যদি সঠিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তবে এর বড় খেসারত দিতে হতে পারে। এভাবে নীরব বসে থাকার অবকাশ নেই বলেও তিনি মন্তব্য করেন।

হামলার বিষয়ে সাদিক কায়েম জানান, রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সন্ত্রাসীরা পেট্রোল বোমা ও কেরোসিন ব্যবহার করে তার বাড়িতে আগুন ধরানোর চেষ্টা চালায়। ঘটনার সময় বাড়িতে তার বাবা-মা অবস্থান করছিলেন। দুর্বৃত্তরা বাড়ির চারপাশে পেট্রোল বোমা ছুড়ে মারে এবং দরজার সামনে কেরোসিন ঢেলে অগ্নিসংযোগের পরিকল্পনা করে। তবে এলাকাবাসীর দ্রুত প্রচেষ্টায় আগুন ঘরের ভেতরে ছড়ানোর আগেই নিয়ন্ত্রণে আসে। আল্লাহর রহমতে তার বাবা-মা বড় ধরনের বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন বলে তিনি জানান। পোস্টে সাদিক কায়েম লেখেন, ‘রোববার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে খাগড়াছড়িতে আমার বাড়িতে পেট্রোলবোমা ও কেরোসিন দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা চালায় নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ