শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধের দাবিতে চিলাহাটিতে ১১ দলের প্রতিবাদ সমাবেশ ইন্দোনেশিয়ায় জোড়া স্বর্ণপদক জিতে বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা উড়ালো কিশোর উদ্ভাবক নিভীর সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ কলেজছাত্রী অরপার জীবনযুদ্ধে লড়াই: ক্যান্সারে থেমে গেছে স্বপ্ন, থামেনি আশা কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইরানের জব্দকৃত অর্থ ছাড় দিতে পারে আরব আমিরাত মা শ্রীদেবীকে ছাড়িয়ে গেলেন জাহ্নবী চার দফা কমে দেশের বাজারে যে দামে মিলছে স্বর্ণ হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি : ইরান

আধুনিক ওয়ার্ড গড়তে চান মহিলা মেম্বার পদপ্রার্থী রাশেদা খাতুন

প্রতিবেদকের নাম

মোঃ মাহবুবুল আলম খান

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ২নং সোনাখাড়া ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডকে আধুনিক ওয়ার্ড হিসাবে গড়ে তুলতে চান উপজেলা যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা মোছাঃ রাশেদা খাতুন। তার উন্নয়নশীল নানামুখী কর্মকাণ্ডের কারণে সমাজের মানুষ তাকে ভালবাসেন। এলাকার মানুষের আলাপচারিতায় একজন সৎ ও যোগ্য নেতৃত্বের কথা উঠলে সর্বাগ্রে তার নামটি উঠে আসে।

গ্রামের উন্নয়নের চাকা সচল রাখতে ও সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াতে এ বছর ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ২ নম্বর সোনাগাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে নির্বাচন করবেন মোছাঃ রাশেদা খাতুন। তিনি আধুনিক ওয়ার্ড গড়তে চান বলে জানান।

রাশেদা খাতুন বলেন, আমি ওয়ার্ডের সকল মানুষের তাদের সুখে দুঃখে সবসময় পাশে থাকতে চাই। আমার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে সকলের উপকার করতে চাই। আমাদের ওয়ার্ডের মা মাটি ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।’

এই প্রত্যাশা করে তিনি ওয়ার্ডের সর্বস্তরের জনগণের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

সবসময় তিনি একজন জনপ্রতিনিধির মতই মানুষের পাশে থেকেছেন। ওয়ার্ডের উন্নয়নের জন্য কাজ করেছেন। সমাজের উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত করেছেন। সাধারণ মানুষের মুখে মুখে তার হাজারও উপকারের কথা শোনা যায়।

রাশেদা খাতুন বর্তমানে রায়গঞ্জ উপজেলা যুবলীগ ও রায়গঞ্জ উপজেলা মানবাধিকার ইউনিটির মহিলা বিষয়ক সম্পাদিকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ