বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
“দক্ষিণ গফরগাঁও এর সতর বাড়ী গ্রামের বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা” প্রাইম মিনিস্টার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ।। দক্ষিণ গফরগাঁও উপজেলার “বেগম রাবেয়া মেমোরিয়াল হাই স্কুল”র জয় ঢাকা সিটি নির্বাচনে মেয়র প্রার্থী চূড়ান্ত করলো জাতীয় নাগরিক পার্টি ফরিদপুরের ভাঙ্গায় বাস ও মোটরসাইকেল সংঘর্ষে এশিয়ান টেলিভিশনের সাংবাদিক নিহত লক্ষ্মীপুরে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন শতাধিক নেতাকর্মী সায়মা ওয়াজেদের ডব্লিউএইচও নিয়োগ ত্রুটিপূর্ণ ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব রিপোর্টার পদে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন যারা গাজীপুরে মাদ্রাসার দুই শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় তিন শিক্ষক গ্রেপ্তার ডেনমার্কে বাড়ির বাগান খুঁড়তেই বেরিয়ে এলো হাজার বছরের পুরনো ভাইকিং রৌপ্যভান্ডার

৭০ বছর বয়সে ভোটার হলেন সন্তু লারমা

প্রতিবেদকের নাম

মোঃ মাহবুবুল আলম খানঃ

অবশেষে ‘অভিমান’ ভেঙে বাংলাদেশের ভোটার হলেন সাবেক গেরিলা নেতা ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যেতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে (সন্তু লারমা)।

৭৭ বছরে এসে তিনি সম্প্রতি ভোটার হয়েছেন বলে জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। কঠোর গোপনীয়তার মধ্যে গত এক মাস আগে তিনি ভোটার হয়েছেন।

রাঙ্গামাটি জেলা নির্বাচন কর্মকর্তা মো. শফিকুর রহমান জানিয়েছেন, নিয়মানুসারে তিনি ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার আবেদন করেছেন এবং আমরা তাকে অন্তর্ভুক্ত করেছি। তিনি সেই অনুসারে জাতীয় পরিচয়পত্রও পাবেন। গত ২৯ আগস্ট তিনি ভোটার হয়েছেন।

এদিকে স্বাস্থ্য বিভাগের একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে, মূলত কোভিড-১৯ এর টিকা নেয়ার জন্যই বাধ্যতামূলক করা জাতীয় পরিচয়পত্র নেয়া ছাড়া গত্যন্তর ছিলো না তার। তাই ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছেন জাতীয় পরিচয়পত্র পেতে এবং এর জন্য জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে ছবি তোলার কাজও সম্পন্ন করেছেন। সার্ভার থেকে নেয়া অস্থায়ী জাতীয় পরিচয়পত্র দিয়ে ইতোমধ্যেই কোভিড-১৯ এর টিকাও নিয়েছেন তিনি।

সন্তু লারমার কোভিড-১৯ এর টিকার দুটি ডোজই নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটির সিভিল সার্জন ডা: বিপাশ খীসা।

প্রসঙ্গত, পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও তিন পার্বত্য জেলায় স্থায়ী বাসিন্দাদের নিয়ে পৃথক ভোটার তালিকা প্রণয়ণ না হওয়ায় তিনি ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রে নিজের নাম অন্তর্ভুক্ত করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ