শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগামী ৫ জানুয়ারি সারা দেশে মোট ৭০৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ করা হবে

প্রতিবেদকের নাম

মোঃ মাহবুবুল আলম খান (মুরাদ)ঃ

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগামী ৫ জানুয়ারি সারা দেশে মোট ৭০৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। তন্মধ্যে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীকে জিতিয়ে দিতে চলছে স্ব স্ব সমর্থকদের প্রচার প্রচারণা। তারই ধারাবাহিকতায় পিছিয়ে নেই তাড়াশের ৮ নং দেশীগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী মোঃ আব্দুল কুদ্দুস এর নির্বাচনী প্রতীক নৌকা মার্কার প্রচার প্রচারণা। আর এই প্রচার প্রচারণায় পিছিয়ে নেই পাশ্ববর্তী রায়গঞ্জ উপজেলা।

রায়গঞ্জ উপজেলার দলীয় নেতা কর্মীও বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোঃ আব্দুল কুদ্দুসকে জয়ী করার জন্য প্রচার প্রচারণা করে যাচ্ছে। তারই অংশ হিসেবে রায়গঞ্জ উপজেলার জননন্দিত শিল্প মনা ব্যক্তিত্ব রায়গন্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এবং রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের নব গঠিত কমিটির নেতৃত্ব আব্দুল হালিম খান দুলাল এর নেতৃত্বে রায়গঞ্জ উপজেলা আওয়ামী যুব মহিলা লীগের সভানেত্রী ও নবনির্বাচিত ইউপি সদস্যা মোছাঃ হালিমা বেগমসহ উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের নৌকাকে জয়ী করার লক্ষ্যে নিরলস প্রচারণা করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ