বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অটোভ্যান চালককে হত্যা, সকালে আটক ১ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিলবোর্ডের বাতিও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ রায়গঞ্জে বসতবাড়ী পুনঃ নির্মানে বাঁধা প্রদান ও উচ্ছেদের পায়তারা রাজধানীর খিলগাঁও তালতলা ফুটপাত অবৈধ দখল ও চাঁদাবাজদের অভয়ারণ্য রাজবাড়ীর দৌলতদিয়া বাস ডুবি: মৃতের সংখ্যা বেড়ে ২৬ গফরগাঁও সহকারী কমিশনার (ভূমি) এর পদোন্নতি রায়গঞ্জে হত্যা উদ্দেশ্য রাস্তা অবরোধ করে ব্যাবসায়ী পিতা পুত্রকে মারপিট, থানায় মামলা, গ্রেফতার ১ রায়গঞ্জে মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপি ও এলাকাবাসীর কর্মসূচি গফরগাঁও ভূ‌মি অ‌ফি‌সের দুনী‌তির অ‌ভি‌যোগ জাতীয় রিলস বিজয়ী ইমন সাদীর প্রথম চলচ্চিত্র ‘খেয়া’: স্বপ্ন এখন রুপালি পর্দায়

তাজরীন গহর ও ওপার বাংলার রূপঙ্কর বাগচীর ক‌ন্ঠে “পাও কি দেখতে চাঁদের আলো”

প্রতিবেদকের নাম
add

লিপু খন্দকার: মনুষ্য জাতির মধ্যে ভেদাভেদ আছে, পৃথিবীর প্রতিটি দেশের একটি বাউন্ডারি আছে কিন্তু সুরের কোনো বেড়াজাল নেই । সুর তার অদম্য গতিতে দেশ ,জাত, কাল ভেদ করে তার মহিমা বিলিয়ে যায় এক প্রশান্তির মায়াজালে। ঠিক সেইভাবেই আমাদের বাংলা এবং ওপারের বাংলা মিলে সৃষ্টি হয়েছে নতুন একটি সুর এবং বাণীর মেলবন্ধন। ওপার বাংলার কলকাতা এবং বলিউডের স্বনামধন্য সুরকার ও সংগীত পরিচালক শুভাশিস ভট্টাচার্য যার সুরারোপিত গানে কন্ঠ দিয়েছেন ভারতের অত্যন্ত জনপ্রিয় ও সুপরিচিত কন্ঠশিল্পীরা যেমন জীবন্ত কিংবদন্তি শ্রদ্ধেয় আশা ভোঁসলে জি, কুমার শানু,শান, বাপ্পি লাহেরি, অভিজিৎ, ইমান চক্রবর্তী প্রমূখ। এদিকে আমাদের দেশের মেধাবী ও সুপরিচিত গীতি কবি সিফাত শাহরিয়ার লিখা গানে কন্ঠ দিয়েছেন আমাদের দেশের অনেক সুপরিচিত কন্ঠশিল্পীরা যেমন ফাহমিদা নবী , মারিয়া মারিয়াম , রোকন ইমন, হুমায়রা বাশির প্রমূখ। তাদের সম্মিলিত প্রচেষ্টায় তৈরি হয়েছে নতুন একটি মেলোডিয়াস রোমান্টিক গান যে গানে কন্ঠ দিয়েছেন বর্তমান সময়ের সুকন্ঠি কণ্ঠশিল্পী তাজরিন গহর যার অনেকগুলো মৌলিক গান শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছে এবং উচ্চমানের বাংলা গান উপহার দেবার একটি স্পৃহা তার মধ্যে বরাবরই লক্ষ্য করা যায় ।যা তিনি প্রমাণ করে গেছেন তার প্রতিটি গানে সুন্দর ,সাবলীল, মার্জিত ও সুরেলা পরিবেশনার মধ্যে দিয়ে। গানটি এপার এবং ওপার বাংলার একটি প্রেম গাঁথা নিয়ে রচিত। পুরুষকণ্ঠে গানটি ধারণ করেছেন ওপার বাংলার অত্যন্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী রূপঙ্কর বাগচী। সম্পূর্ণ আধুনিক আঙ্গিকে ও রোমান্টিজমের পরিপূর্ণ অনুভূতি ও অভিব্যক্তি দিয়ে গানটি আমাদের এই দুইজন শিল্পী পরিবেশন করেছেন । শ্রুতি মধুর এই গানটি আজই অপমুক্ত হয়েছে এবং ইতিমধ্যেই এপার এবং ওপার বাংলার স্রোতাদের মন জয় করেছে। গানটি নিয়ে সুরকার গীতিকার এবং শিল্পীরা প্রচন্ড আশাবাদী।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ