শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কাওরান বাজার হোটেল ইন্টারন্যাশনাল লিমিটেড (প্যান প্যাসিফিক সোনার-গাঁ) এর কর্মকর্তা – কর্মচারীদের মধ্যে চলছে অস্থিরতা এর মধ্যে সৎ ও মেধাবী কর্মকর্তাদের করা হচ্ছে ব্যক্তি স্বার্থে অপরাসারণ দলের দুঃসময়ের কাণ্ডারি আরিফুল ইসলাম আরিফকে মূল্যায়নের দাবি তৃণমূলের রায়গঞ্জে বিধবাকে পৈত্রিক সম্পত্তি থেকে উচ্ছেদের পায়তারা রায়গঞ্জে জমি নিয়ে বিরোধ: সংঘর্ষে আহত ৫, থানায় মামলা মামলার আসামীকে হাজিরায় বাধা ও প্রাণনাশের হুমকী এনটিভির নিমন্ত্রণ অনুষ্ঠানের অতিথি সাংবাদিক ও গীতিকার আশিক বন্ধু চুল বেঁধে দেখি সন্ধ্যা নেমেছে রায়গঞ্জে গলাকাটা মরদেহ উদ্ধার ধান কাটায় বাধা ও হয়রানির অভিযোগে ভূমিহীনদের সংবাদ সম্মেলন অটোভ্যান চালককে হত্যা, সকালে আটক ১

অটোভ্যান চালককে হত্যা, সকালে আটক ১

প্রতিবেদকের নাম
add

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদীর পাশ থেকে এক অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে সলঙ্গা থানার কালিকাপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহের আলী আকন্দ (৬৫) সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত ইনসাফ আলী আকন্দের ছেলে। এ দিকে মঙ্গলবার সকালে দেওভোগ এলাকা থেকে আবু হাশেমের চায়ের দোকানে নিহত জাহেরের অটোভ্যানটি উদ্ধার করে এবং হাশেমকে পুলিশ আটক করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ফুলজোড় নদীর কালিকাপুর এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম উদ্দিন জানান, নিহত ব্যক্তি পেশায় অটোভ্যান চালক ছিলেন। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, “ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ