রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
চক্ষুস্বাস্থ্য সুরক্ষায় শুধু চিকিৎসা নয়, দরকার সমন্বিত সচেতনতা: স্বাস্থ্যমন্ত্রী ট্রাম্প-এরদোগান ফোনালাপ: ইরান উত্তেজনা ও ইউক্রেন যুদ্ধ বন্ধের উদ্যোগ নিয়ে আলোচনা ইরানের পরমাণু স্থাপনায় ট্রাম্পের সামরিক অভিযানের গুঞ্জন: বর্তমান পরিস্থিতি ট্রাম্পবাদ কি মার্কিন রাজনীতির বিভাজন ঘুচিয়ে পারবে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ ও বাংলাদেশের বাণিজ্যের বর্তমান পরিস্থিতি বিচার বিভাগের বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী অর্থনীতি গণতান্ত্রিক না হলে রাজনীতির গণতন্ত্র কার্যকর হয় না: অর্থমন্ত্রী বিগত সরকারের জিডিপি হিসাবে গরমিল, জানালেন অর্থমন্ত্রী নির্বাচনের ফল বানচালের চেষ্টায় আদালতের দ্বারস্থ নেতানিয়াহুর দল ভৈরব নদের ভাঙনে বিলীন লোহাপট্টির অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই

হৃদয়ের রেকর্ড ২৪২ রানে ভর করে প্রথম ইনিংসে লিড পেল বাংলাদেশ

প্রতিবেদকের নাম

সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে সংগৃহীত ৩৫৬ রানের জবাবে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ৩৮৬ রান সংগ্রহ করেছে। দলীয় ১৩৮ রানে ৫ উইকেট হারিয়ে তীব্র ব্যাটিং বিপর্যয়ে পড়লেও তাওহিদ হৃদয়ের অনবদ্য দ্বিশতকে ভর করে শেষ পর্যন্ত ৩০ রানের গুরুত্বপূর্ণ লিড পায় স্বাগতিকরা। এই লিড নেওয়ার পেছনে পুরো কৃতিত্ব তাওহিদ হৃদয়ের।

মিডলঅর্ডারে ব্যাটিংয়ে নেমে একপ্রান্ত আগলে রেখে বাংলাদেশকে চারশোর কাছাকাছি নিয়ে যান তাওহিদ হৃদয়। তিনি ৩৫৯ বল মোকাবিলা করে ২২টি চার ও ১১টি দর্শনীয় ছক্কার সাহায্যে ২৪২ রানের এক মহাকাব্যিক অপরাজিত ইনিংস উপহার দেন। যোগ্য সঙ্গীর অভাবে আড়াইশো রানের মাইলফলকে পৌঁছাতে না পারলেও এটি টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড। তিনি ভেঙেছেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের ২১৯ রানের রেকর্ড। হৃদয় ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে ২৪২ রানে অপরাজিত থাকলেও অন্য ব্যাটসম্যানরা ফিফটিতো দূরে থাক। সেই অবস্থা থেকে দলকে টেনে চারশোর কাছাকাছি নিয়ে যান মিডলঅর্ডার ব্যাটসম্যান তাওহিদ হৃদয়।

সিলেট টেস্টের প্রথম ইনিংসে হৃদয়ের এমন রেকর্ডগড়া সেঞ্চুরি ছাড়া আর কোনো স্বীকৃত ব্যাটার ফিফটির মুখ দেখতে পারেননি। এমনকি অন্য কেউ চল্লিশ রানের কোটাও স্পর্শ করতে ব্যর্থ হন। ব্যাটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান করেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। এছাড়া অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১৮ রান এবং ওপেনার তানজিদ হাসান তামিম ও অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ ১৬ রান করে বিদায় নেন। উইকেটকিপার ব্যাটার লিটন দাস আউট হন মাত্র ৮ রান করে।

নিম্ন সারির ব্যাটারদের মধ্যে স্পিনার তাইজুল ইসলাম ২২ রান ও পেসার তাসকিন আহমেদ ১২ রান যোগ করে হৃদয়কে কিছুটা সঙ্গ দেন। অন্যদিকে চোটের সমস্যায় পড়ার কারণে প্রথম ইনিংসে ব্যাট হাতে নামতে পারেননি ওপেনার সাদমান ইসলাম অনিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ