মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিলবোর্ডের বাতিও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ রায়গঞ্জে বসতবাড়ী পুনঃ নির্মানে বাঁধা প্রদান ও উচ্ছেদের পায়তারা রাজধানীর খিলগাঁও তালতলা ফুটপাত অবৈধ দখল ও চাঁদাবাজদের অভয়ারণ্য রাজবাড়ীর দৌলতদিয়া বাস ডুবি: মৃতের সংখ্যা বেড়ে ২৬ গফরগাঁও সহকারী কমিশনার (ভূমি) এর পদোন্নতি রায়গঞ্জে হত্যা উদ্দেশ্য রাস্তা অবরোধ করে ব্যাবসায়ী পিতা পুত্রকে মারপিট, থানায় মামলা, গ্রেফতার ১ রায়গঞ্জে মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপি ও এলাকাবাসীর কর্মসূচি গফরগাঁও ভূ‌মি অ‌ফি‌সের দুনী‌তির অ‌ভি‌যোগ জাতীয় রিলস বিজয়ী ইমন সাদীর প্রথম চলচ্চিত্র ‘খেয়া’: স্বপ্ন এখন রুপালি পর্দায় যশোরের সংরক্ষিত নারী আসনে রাজপথের ‘অগ্নিকন্যা’ অ্যাডভোকেট মুক্তিকে চায় এলাকাবাসী

বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী মরহুম মোঃ মহিবুল হক এর স্মরণে সপ্তাহব্যাপী আলোচনা ও দোয়া মাহফিল

প্রতিবেদকের নাম
add

গফরগাঁও প্রতি‌নি‌ধি

গফরগাঁও উপজেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান মরহুম শেকান্দর আলী এর একমাত্র পুত্র মরহুম মোঃ মহিবুল হক এর ১২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুম এর নিজ গ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুম তার কর্মময় জীবনে মানুষের কল্যাণে নিজ অর্থ,সম্পদ দিয়ে তৎকালীন সময়ে এলাকাবাসীর সহযোগিতার মাধ্যমে প্রতিষ্ঠা করেন বেগম রাবেয়া মেমোরিয়াল হাই স্কুল, সতর বাড়ী
আখতারুজ্জামান দাখিল মাদ্রাসা,সতর বাড়ী আখতারুজ্জামান ফোরকানিয়া ও হাফিজিয়া মাদ্রাসা, লংগাইর ইউনিয়ন ভূমি অফিস, কৃত্তিম প্রজণন অফিস, সতর বাড়ী বাজার, এবং দ্বীন – ই প্রতিষ্ঠান পরিচালনার স্বার্থে মোঃ মহিবুল হক ওয়াকফ এস্টেট, সতর বাড়ী ও কান্দিপাড়া বিদ্যুতায়ন, গফরগাঁও মহিলা কলেজ এমপিও ভুক্ত করার ক্ষেত্রে তাহার প্রধান ভুমিকা, উস্থী ইউনিয়নের তেরশ্রী সরকারী প্রাথমিক বিদ্যালয় – এ অবদান, তেরশ্রী রাবেয়া আক্তার ইফতেদায়ী মাদ্রাসা সহ বহু রাস্তাঘাট নির্মানে বিভিন্ন সমাজ সেবা ও উন্নয়নমূলক কাজ করে গেছেন মরহুম মোঃ মহিবুল হক। মরহুম একজন সৎ, নামাজী তৎসহ একজন বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী হিসাবে অন্বেনা ইন্টারন্যাশনার স্কুল এন্ড কলেজ, ঢাকা হতে এওয়ার্ড প্রাপ্ত হন, এ ছাড়া অনন্যা এন্টি ড্রাগ মুভমেন্ট এওয়ার্ড, ঢাকা, বাংলার সঙ্গিত এওয়ার্ড, ঢাকা, ইনডেক্স বাংলাদেশ এওয়ার্ড, ঢাকা – হতে সম্মাননা প্রাপ্ত হন একজন বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী হিসেবে। এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন সম্মানিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট হইতে প্রত্যয়নপত্র এর মাধ্যমে সম্মাননা প্রাপ্ত হন। এলাকার মানুষের কল্যাণে মরহুম নিঃস্বার্থভাবে নিজের অর্থ,সম্পদ দিয়ে মানব কল্যাণে কাজ করেও একজন অতি সাধারণ মানুষের মত মরহুম জীবন যাপন করেছেন।মরহুম এর করা প্রতিষ্ঠানগুলির অন্যতম সহযোগীতাকারী ছিলেন মরহুমের ভাগ্নি মরহুমা সুফিয়া আলম সহ মরহুমার জামাতা সাবেক শিক্ষা সচিব মরহুম শফিউল আলম তথা আর ও অবদান ছিল তৎকালীন পূর্ব পাকিস্তান এর গভর্নর মরহুম আব্দুল মোনায়েম খান পরিবার বর্গের সহ এলাকাবাসীর। মরহুম এর ১২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ০৫ ফেব্রুয়ারী রোজ বৃহস্পতিবার মরহুমের দুই নাতি জুহাইর বিন ফায়েজ ও জুরাইজ বিন ফায়েজ এর পক্ষ হইতে সতর বাড়ী আখতারুজ্জামান ফোরকানিয়া ও হাফিজিয়া মাদ্রাসায় বাদ আসর কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল তৎসহ ০৬ ফেব্রুয়ারী শুক্রবার বাদ আসর মরহুম এর নিজ এলাকার সকল মসজিদে পরিবারের পক্ষ হইতে মিলাদ ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়েছে এবং ০৭ ফেব্রুয়ারী মোঃ মহিবুল হক ওয়াকফ এস্টেট এর পক্ষ হতে মিলাদ ও দোয়া মিলাদ মাহফিল এর আয়োজন করা হয়েছে তৎসহ এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান মরহুম এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে পৃথক পৃথক কর্মসূচির আয়োজন করবেন। মরহুম মোঃ মহিবুল হক এর জন্য পরিবারের পক্ষ হতে সকলের কাছে মরহুম এর জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ