বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘অ্যামেজিং ব্যাগ’ উপহার কার্যক্রমের মাধ্যমে হাট ইয়াই-এ ‘অ্যামেজিং থাইল্যান্ড পাসপোর্ট প্রিভিলেজেস’ চালু হলো ২০২৬ সালে ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা ১৫ হাজার ডলারের মার্কিন ভিসা বন্ড তালিকায় নতুন ১২ দেশ সিরাজগঞ্জের দৃষ্টিনন্দন আধুনিক স্থাপত্যশৈলীর স্থাপনা আল-আমান বাহেলা খাতুন জামে মসজিদ চালু হচ্ছে BIWTC এর নতুন জাহাজ গন্তব্য হাতিয়া আজ পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের, টুর্নামেন্ট-পূর্ব অস্থিরতার মাঝেও প্রস্তুত ফুটবল বিশ্ব বিশ্বকাপের আমেজ ছড়াতে ঢাকায় ফুটবল ফিয়েস্তা গরুর মাংস খাওয়ার পর ভুলেও যে খাবার খাবেন না ঝিনাইদহে বটগাছের ডালের উপর রেস্টুরেন্ট-উৎসুক মানুষের ভিড় বাজারে এলো স্যামসাংয়ের নতুন তিন মডেলের চেস্ট ফ্রিজার

বিশ্বকাপের আমেজ ছড়াতে ঢাকায় ফুটবল ফিয়েস্তা

প্রতিবেদকের নাম

স্পোর্টস ডেস্ক ঃ ফুটবল বিশ্বকাপ ঘিরে দেশের মানুষের উন্মাদনা কমতি নেই। মাঠের মূল লড়াই শুরুর আগমুহূর্তে সেই আমেজকে আরও ছড়িতে দিতে গত ৯ জুন, মঙ্গলবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজন করা হয় ঢাকা ফুটবল ফিয়েস্তা। যেখানে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক থেকে শুরু করে দলের বর্তমান ফুটবলার জামাল ভুঁইয়া, মোরসালিন অনুষ্ঠানে উপস্থিত হয়ে আলোকিত করেন মঞ্চ। জানান, অদূর ভবিষ্যতে বাংলাদেশ বিশ্বকাপে খেলে দেশের মানুষের হতাশা দূর করবে। দেশের ফুটবলের তিন প্রজন্ম এক মঞ্চে। স্বাধীন বাংলা ফুটবলের প্রতাপ শঙ্কর হাজরা থেকে বর্তমান প্রজন্মের জামাল-জায়ানরা। এ এক অভূতপূর্ব দৃশ্য বন্দী হয়েছে ক্যামেরার লেন্সে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘আমি আসলে অত্যন্ত একটু আবেগ-আপ্লুত হয়ে গিয়েছিলাম তখন। যে স্বাধীন বাংলা ফুটবল টিম যারা স্বাধীনতার আগে থেকেই বাংলাদেশের ফুটবলের নেতৃত্ব দিয়েছে, সেই ধরনের দুজন মানুষকে আমরা খুব কাছ থেকে পেয়েছি। তারপরে আমাদের পরে আমাদের আলফাজ আহমেদ, আরমান মিয়ারা ছিলো। তারপরে আমরা ছিলাম। পাশাপাশি এখন বর্তমান আমাদের জামাল ভুঁইয়া, জিকো, মোরসালিন, জায়ানের মতো যারা উদীয়মান তারকা ফুটবলার যারা বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছে, তিনটি প্রজন্মকে এক জায়গায় করার জন্য ডেফিনেটলি আমি ধন্যবাদ জানাতে চাই যে ঢাকা ফুটবল ফিয়েস্তাকে।

ফুটবলতো কেবল একটি খেলা নয়, এটি প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহিত এক অবিরাম আবেগ। দেশের কিংবদন্তিদের পায়ের জাদুতে মুগ্ধ হয়ে বেড়ে ওঠা নতুন প্রজন্মই আজ নিজেদের প্রতিভার ঝলক দেখিয়ে লাল সবুজের জার্সি পড়ে এশিয়া থেকে ইউরোপ দাপট দেখাচ্ছে। তবে ফুটবলের জমজমাট আর সবচেয়ে বড় আসর বিশ্বকাপে বাংলাদেশের নাম না থাকলেও উন্মাদনা কমতি নেই দেশের ফুটবলারদের।

বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড় মোরসালিন বলেন, ‘খুবই ভালো লাগছে প্রোগ্রামে এসে। এটা আসলে আমরা মানে অ্যাজ এ বাঙালি আমাদের কাছে খুবই ভালো লাগে। কারণ আমাদের এখান থেকেই আর্জেন্টিনা, ব্রাজিল বা অন্য টিমের যেরকম সাপোর্ট যায় ওয়ার্ল্ড ওয়াইড, এটা আসলে হিউজ।

বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া বলেন, ‘টিমটা ডে বাই ডে স্ট্রংগার হচ্ছে, না? আমি দেখলাম দুই সপ্তাহ আগে, না ১০ দিন আগে ওই ফাহাদ আসবে ওই ফুলহ্যামের প্লেয়ার। সো আমি মনে করি উনি আসলে টিম আরও স্ট্রং হবে। সো যেটা আপনি বলছেন স্টেপ বাই স্টেপ, টিম স্ট্রং হইতেছে।

বাংলাদেশ ফুটবল দলের গোলরক্ষক আনিসুর রহমান জিকো বলেন, ‘আমরা যদি একদিন ওয়ার্ল্ড কাপে খেলতে পারি, যদি এটা আসলে বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্য অনেক গর্বের বিষয় হবে

হাউজ ও অ্যাথলিট স্পোর্টস গিয়ার, দুটি প্রতিষ্ঠানের যৌথ প্রচেষ্টা ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় ফুটবল বিশ্বকাপ নিয়ে বিশেষ আয়োজন। বিশ্বকাপ ও বাংলাদেশের ফুটবল সংস্কৃতিকে একসুতোয় গাঁথার লক্ষ্যে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এ আয়োজন করা হয়।

আয়োজক প্রতিষ্ঠান হাউজের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াহিদ ওহী জানান, বিশ্বকাপের ম্যাচ বিগ স্ক্রিনে দেখানোর জন্য “এক্স ফ্যান জোন” তৈরি করবে ভিন্ন আবহ। যেখানেই আমাদের সেটআপ থাকছে, সেখানে একটানা ৪২ দিনই আমরা খেলা দেখাবো। আমরা ট্রাই করছি যে কটা দেখানো যায় সবগুলো ম্যাচ। আর প্রিমিয়াম যেগুলা আছে এগুলো সেকেন্ড রাউন্ড থেকে যাব আমরা।’ এই মেগা ইভেন্টে সহযোগিতার জন্য আয়োজকদের পাশে আছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

অনুষ্ঠানে শেষ ভাবে মনোমুগ্ধকর ফ্যাশন শো এর আয়োজন করা হয়। এতে মডেলরা বিভিন্ন দলের জার্সি গায়ে মঞ্চে আলো ছড়ায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ