শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজার প্রতিনিধি ঃ

কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকাল সাড়ে ৯টার পর তাঁকে বহনকারী ইউএস বাংলার একটি বিমান কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। তীব্র বৃষ্টির মধ্যে প্লেন থেকে নামার পর প্রধানমন্ত্রী ও তাঁর স্ত্রীকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকাল সাড়ে ৯টার পর তাঁকে বহনকারী ইউএস বাংলার একটি বিমান কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। তীব্র বৃষ্টির মধ্যে প্লেন থেকে নামার পর প্রধানমন্ত্রী ও তাঁর স্ত্রী জুবাইদা রহমানকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।আজ কক্সবাজারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত পাতলী খালের পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়া আরও বেশ কিছু কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।

কক্সবাজার পৌঁছে প্রথমেই সদর থানার পিএমখালীতে অবস্থিত পাতলীখাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে ডুলাহাজরা সাফারি পার্কে উদ্বোধন করবেন, ‘সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’।

এরপর সেখান থেকে প্রধানমন্ত্রী যাবেন জুলাই গণ-অভ্যুত্থানে চট্টগ্রাম বিভাগের প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারতে। তারপর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মাতামুহুরী উপজেলা এবং পেকুয়া পৌরসভার।

বিকেলে চকরিয়ায় আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। জনসভা শেষে কক্সবাজারের মেরিন ড্রাইভ ও সমুদ্রসৈকত পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ