সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
পানি নিষ্কাশনের খাল বন্ধ করায় জলাবদ্ধতা, বিপাকে এলাকাবাসি বিশ্বমানের উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে – উপপরিচালক মোঃ আব্দুর রফিক ফুলবাড়ী ব্র্যাক অফিসে হাঁসের বাচ্চা পালন প্রশিক্ষণ ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত গোদাগাড়ীতে মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ ফুলবাড়ীতে দুই দিনব্যাপী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত খুলনায় ডেঙ্গু পরিস্থিতি ও প্রতিরোধ কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা পর্যটন খাতের অগ্রগতির বার্তা নিয়ে টোয়াব অগ্রগামী ঐক্যজোটের সুফি নাইটস আয়োজন জিয়াউর রহমানের কর্ম ও আদর্শ নিয়ে উঁচুমানের গবেষণা প্রয়োজন : মির্জা ফখরুল দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার ব্রাজিলের বিপক্ষে ১০ ‘ভিনদেশি’ নিয়ে মাঠে নেমেছিল মরক্কো!

বিশ্বমানের উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে – উপপরিচালক মোঃ আব্দুর রফিক

সিলেট প্রতিনিধি ঃ

সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আব্দুর রফিক বলেছেন, আমরা চতুর্থ শিল্প বিপ্লবের দিকে ধাবিত হচ্ছি। সমায়ের সাথে তাল মিলিয়ে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ^মানের উদ্যোক্তা তৈরি ও নতুন নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, দক্ষ মানব সম্পদ তৈরিতে শহর সমাজসেবা কার্যালয়ে কম্পিউটার, দর্জিবিজ্ঞান প্রশিক্ষণ সহ বিভিন্ন ট্রেডে দক্ষ মানব সম্পদ উন্নয়নমূলক কার্যক্রম চালু রয়েছে। দেশকে এগিয়ে নিতে কারিগরি প্রশিক্ষণের বিকল্প নেই।

তিনি ১৪ জুন রবিবার বিকালে শেখঘাটস্থ জেলা সমাজসেবা কার্যালয় মিলনায়তনে সমাজকল্যাণ মন্ত্রণালয়, সমাজসেবা অধিদপ্তর এর সহযোগিতায় সিলেট শহর সমাজসেবা কার্যালয়ের আয়োজিত “চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ^মানের উদ্যোক্তা তৈরি ও নতুন কর্মসংস্থান সৃজনে শহর সমাজসেবা কার্যালয়ের অংশীদারিত্ব” শীর্ষক সেমিনারে মুখ্য আলোচকের বক্তব্যে এসব কথা বলেন।

শহর সমাজসেবা কর্মকর্তা শাহীনুর আলমের মূল প্রবন্ধ উপস্থাপনের মাধ্যমে আয়োজিত সেমিনারে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সহ সভাপতি মোঃ মাহবুব কাদির শাহী, শহর সমাজসেবা কার্যালয়ের সমন্বয় পরিষদের সভাপতি অধ্যক্ষ আতাউর রহমান পীর, জালালাবাদ গ্যাসের অব. জি.এম আব্দুল হক, বিশিষ্ট কলামিস্ট-সাংবাদিক আফতাব চৌধুরী, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রফিকুল হক, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ ফখরুজ্জামান, জেলা সমবায় কর্মকর্তা জামান মিয়া, জেলা সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা সুজন বণিক, রাজনীতিবিদ শাখাওয়াত আলী, আইটিসি কর্মকর্তা শামীম আহমদ, সিনিয়র সাংবাদিক হাজী এম. আহমদ আলী, সমাজসেবা কর্মকর্তা জাহানারা বেগম, শাহেদ আরবী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ