শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল চাঁদপুরে মৎস্য বিভাগের নজরদারির অভাবে বাড়ছে পাঙ্গাশের পোনা বিক্রি রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীর বাজারে নিত্যপণ্যের দাম অপরিবর্তিত বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি ভাতা অনুমোদন হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ জন, সৌদিতে মৃত্যু ৫৪ বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের প্রস্তুতি পাকিস্তানের দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে ৬-০ গোলে গুঁড়িয়ে দিল কানাডা

কুরাসাওয়ের জালে জার্মানির ৭ গোলের উৎসব

স্পোর্টস ডেস্ক ঃ

ইতিহাস গড়ে প্রথমবার বিশ্বকাপে খেলতে আসা কুরাসাওয়ের জালে গোল উৎসব করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। দলীয় পারফরম্যান্সে উত্তর আমেরিকার দেশ কুরাসাওকে ৭-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা। প্রথমার্ধে তিন গোলের পর দ্বিতীয়ার্ধে কুরাসাওয়ের জালে আরও চার গোল দিয়েছে জুলিয়ান নাগেলসম্যানের শিষ্যরা।

এবারের বিশ্বকাপে জার্মানির প্রথম গোলের সূচনা করেছেন ফেলিক্স নেমেচা। এরপর দ্বিতীয় গোল করেন নিকো শ্লোটারবেক। পেনাল্টি থেকে প্রথমার্ধের তৃতীয় ও ম্যাচের শেষ দিকে আরও একটি গোল করেন কাই হাভার্টজ। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ান জামাল মুসিয়াল। এরপর নাথানিয়েল ব্রাউন ও বদলি নামা ডেনিজ উন্ডাভ ষষ্ঠ গোল করেন।

ষষ্ঠ মিনিটে ফ্লোরিয়ান রির্টজের অ্যাসিস্টে জার্মানির ২০২৬ বিশ্বকাপের প্রথম গোল করেন মিডফিল্ডার ফেলিক্স নেমেচা, ১-০ গোলে এগিয়ে যায় জার্মানি। বিশ্বকাপে কুরাসাও ইতিহাস গড়ে ২১ মিনিটে। ইতিহাসে প্রথমবার অংশগ্রহণ করে প্রথম শটেই গোল পেয়ে যান কুরাসাওয়ের মিডফিল্ডার লিভানো কোমেনেন্সিয়া, ১-১ সমতায় আসে দুদল।

৩২ মিনিটের সময় আক্রমণের ধারাবাহিকতায় দারুণ একটি সুযোগ পান ফ্লোরিয়ান রির্টজ। তবে কুরাসাওয়ের ডিফেন্সে সহজ সুযোগটি আটকে যায়। ৩৮ মিনিটে আবারও এগিয়ে যায় জার্মানি। নাথানিয়েল ব্রাউনের কর্নার থেকে হেডে দারুণ হেডে জার্মানির হয়ে প্রথম গোল করেন নিকো শ্লোটারবেক। ২-১ গোলে এগিয়ে যায় জার্মানি।

প্রথমার্ধের যোগ করা সময়ে ডি বক্সে নেমেচাকে ফাউল করে কুরাসাওয়ের ডিফেন্ডার, রেফারি পেনাল্টির বাঁশি বাজান। সেখান থেকে গোল করেন কাই হাভার্টজ, ৩-১ গোলে এগিয়ে যায় জার্মানি। এর আগে আরও কিছু সুযোগ তৈরি করেছিল জার্মানি সেগুলো থেকে গোল করতে পারেনি কেউ।

বিপরীতে নতুন দল হিসেবে প্রথম বিশ্বকাপ খেলতে আসা কুরাসাও দারুণ কিছু সুযোগ তৈরি করে। তবে ফিনিশারের অভাবে সেগুলো গোলে পরিণত করতে পারেনি দলটি। বিরতির আগে ওই পেনাল্টিতে ৩-১ এগিয়ে থেকে বিরতিতে যায় জার্মানি।

বিরতি থেকে ফিরে লিড আরও বড় করে জার্মানি। ৪৭ মিনিটে জশুয়া কিমিখের অ্যাসিস্টে এবারের বিশ্বকাপে নিজের প্রথম গোল পেয়ে যান জামাল মুসিয়ালা। ৪-১ গোলের বড় ব্যবধানে এগিয়ে যায় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ৬৩ মিনিটে সহজ গোলের সুযোগ নষ্ট করেন লেরয় সানে।

কুরাসাও আরও একটি সুযোগ পেয়েছিল, সেখান থেকে গোলও করেছিল কুরাসাও। তবে সেটি অফসাইডে বাতিল হয়ে যায়। ৬৮ মিনিটে ব্যবধান আরও বাড়ান নাথানিয়েল ব্রাউন। ডেনিজ উন্ডাভের অ্যাসিস্টে জার্মানির হয়ে ক্যারিয়ারের প্রথম গোল করেন ব্রাউন।

৭৮ মিনিটে বদলি নামা ডেনিজ উন্ডাভ গোল পেয়েছেন। কুরাসাওয়ের ডি বক্সে জটলায় বল পান উন্ডাভ, গোল করে ব্যবধান ৬-১ করেন এ জার্মান ফরোয়ার্ড। ৮৮ মিনিটে ম্যাচের সপ্তম গোল করেন হাভার্টজ, ৭-১ গোলে এগিয়ে যায় জার্মানি। ওই ব্যবধান রেখে বিশ্বকাপে যাত্রা শুরু করে জার্মানি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ