বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
“দক্ষিণ গফরগাঁও এর সতর বাড়ী গ্রামের বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা” প্রাইম মিনিস্টার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ।। দক্ষিণ গফরগাঁও উপজেলার “বেগম রাবেয়া মেমোরিয়াল হাই স্কুল”র জয় ঢাকা সিটি নির্বাচনে মেয়র প্রার্থী চূড়ান্ত করলো জাতীয় নাগরিক পার্টি ফরিদপুরের ভাঙ্গায় বাস ও মোটরসাইকেল সংঘর্ষে এশিয়ান টেলিভিশনের সাংবাদিক নিহত লক্ষ্মীপুরে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন শতাধিক নেতাকর্মী সায়মা ওয়াজেদের ডব্লিউএইচও নিয়োগ ত্রুটিপূর্ণ ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব রিপোর্টার পদে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন যারা গাজীপুরে মাদ্রাসার দুই শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় তিন শিক্ষক গ্রেপ্তার ডেনমার্কে বাড়ির বাগান খুঁড়তেই বেরিয়ে এলো হাজার বছরের পুরনো ভাইকিং রৌপ্যভান্ডার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সিলেট প্রিতিনিধ ঃ

প্রধানমন্ত্রী তারেক রহমান মৌলভীবাজারের শ্রীমঙ্গল এসে পৌঁছেছেন । তিনি আজ দুপুর ১টা ৩ মিনিটে শ্রীমঙ্গল এসে পৌঁছান । প্রধানমন্ত্রী এর আগে সকাল ৯ টা ৩৮ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেন।

আকাশপথে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ১০টা ২০ মিনিটে এসে পৌঁছানোর পর সিলেট বিভাগের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সিলেটের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী এরপর মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার উদ্দেশে সড়কপথে যাত্রা করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, সিলেট থেকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌঁছে দুপুর একটায় ভিক্টোরিয়া কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণের কর্মসূচির উদ্বোধনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তাঁর কর্মসূচি শুরু করবেন।

শ্রীমঙ্গলের কর্মসূচি শেষ করে দুপুর আড়াইটায় মৌলভীবাজারের উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণের কর্মসূচিতে যোগ দেবেন তিনি। সেখান থেকে প্রধানমন্ত্রী দুসাই রিসোর্টে দলের নেতাদের সভায় অংশ নেবেন। এরপর বিকালে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে সিলেটে রওনা করবেন।

দেড় দশকের বেশি সময় লন্ডন থাকার পরে গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনী প্রচাররাভিযানে মৌলভীবাজার এসেছিলেন তিনি। নির্বাচনে বিএনপি সংখ্যগরিষ্ঠতা অর্জন শেষে সরকার গঠন করে। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো দিনব্যাপী সফরে মৌলভীবাজারে এলেন তারেক রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ