বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মোবাইলে আট মাস প্রেম, চিনা নাগরিক লিবিং যশোরে মেয়েকে বিয়ে করলো সময় থাকতে ভালো হয়ে যা! দরজার সামনে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে নলডাঙ্গার একটি পরিবার যশোরে তরুণীকে ধর্ষণের অভিযোগে দুই যুবক আটক নাটোরে প্রাইম ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন কুষ্টিয়া গড়াই নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরাদেহ উদ্ধার আত্রাইয়ে দুঃস্থ-অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তার চাল বিতরণ আমবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে পাওয়ার ট্রিলার মেশিন বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত নিখোঁজ কৃষকের সন্ধান চেয়ে যশোর প্রেসক্লাব সংবাদ সম্মেলন সংসদ সদস্য কতৃক মাগুরায় শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ গ্রামীণ জনপদে জীবন ও স্বাস্থ্যবিমার পরিসর বাড়াতে গার্ডিয়ান ও বেলভির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

দুপুরের মধ্যে ১৫ জেলায় ঝড়ের শঙ্কা, সতর্ক সংকেত জারি

নিজস্ব প্রতি‌বেদক ঃ

দুপুরের মধ্যে দেশের ১৫ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার (১ জুলাই) সকালে অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, দুপুরের মধ্যে রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, খুলনা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, টাঙ্গাইল, ময়মনসিংহ, এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদফতরের আজ সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের অঞ্চলে আজ দুপুর ১টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে বজ্রপাতও হতে পারে। এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। এর ফলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ