বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মোবাইলে আট মাস প্রেম, চিনা নাগরিক লিবিং যশোরে মেয়েকে বিয়ে করলো সময় থাকতে ভালো হয়ে যা! দরজার সামনে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে নলডাঙ্গার একটি পরিবার যশোরে তরুণীকে ধর্ষণের অভিযোগে দুই যুবক আটক নাটোরে প্রাইম ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন কুষ্টিয়া গড়াই নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরাদেহ উদ্ধার আত্রাইয়ে দুঃস্থ-অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তার চাল বিতরণ আমবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে পাওয়ার ট্রিলার মেশিন বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত নিখোঁজ কৃষকের সন্ধান চেয়ে যশোর প্রেসক্লাব সংবাদ সম্মেলন সংসদ সদস্য কতৃক মাগুরায় শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ গ্রামীণ জনপদে জীবন ও স্বাস্থ্যবিমার পরিসর বাড়াতে গার্ডিয়ান ও বেলভির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পোরশায় বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

পোরশা প্রতিনিধি (নওগাঁ) ঃ

নওগাঁর পোরশায় বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার উপজেলার ছাওড় ইউপির বলদাহার গ্রামের সিসিআরসি অফিস প্রাঙ্গনে উক্ত চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা সিসিডিবি’র নারী ও যুব-নেতৃত্বাধীন রূপান্তরমূলক জলবায়ু সহনশীলতা প্রকল্পের আয়োজনে স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রমের অংশ হিসেবে উক্ত চক্ষু শিবিরের আয়োজন করা হয়।

এতে চিকিৎসা প্রদান করেন নওগাঁ ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতালের অভিজ্ঞ মেডিকেল টীম। উক্ত শিবিরে বিনামূল্যে শতাধীক রোগী চোক্ষের চিকিৎসা গ্রহণ করেন। এবং ৮জন চোখের ছানিপড়া রোগীকে স্বল্প মূল্যে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতালে প্রেরণ করা হয়।

উক্ত শিবিরে উপস্থিত ছিলেন সিসিডিবি সংস্থার ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রামের কো-অর্ডিনেটর জনাব আশরাফুজ্জামান খান, প্রকল্পের প্রোগ্রাম অফিসার মি: নির্মল টুডু ও অন্যান্য স্টাফবৃন্দ। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা এবং তত্বাবধানের দায়িত্বে ছিলেন বরেন্দ্র সিসিআরসি কমিটির সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ