বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, নতুন রোগী প্রায় ২ হাজার জাপানি বিনিয়োগ বাড়াতে জেটরোর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে অন্ধ্রপ্রদেশে ৫ জনের প্রাণহানি লক্ষ্মীপুরে ব্যবসায়ীর প্রাণহানি: বাড়িতে ডেকে নিয়ে নিরাপত্তা ঘটনায় রাষ্ট্রপতি: বিশ্ববিদ্যালয়গুলোকে দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্ব দিতে হবে স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৪৬, বাড়ছে হতাহতের সংখ্যা এলপিজির দাম না বাড়ানোর দাবি ক্যাবের, বিইআরসির শুনানিতে আজ নজর জ্বালানি ও রেল খাতে জাপানি বিনিয়োগ চাইলেন প্রধানমন্ত্রী ইসরাইল নির্বাচন: সংখ্যাগরিষ্ঠতা নিয়ে অনিশ্চয়তা, নতুন ভোটের শঙ্কা বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল, প্রভাব ফেলছে তেলের দর

বিদ্যুৎ বিল বেশি আসার পেছনে কর্মকর্তারা কিনা, খতিয়ে দেখা হবে: বিদুৎমন্ত্রী

নিজস্ব প্রতি‌বেদক ঃ

গরমে বিদুৎ বিল বেশি আসার পেছনে অসাধু কর্মকর্তারা দায়ী কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন বিদুৎমন্ত্রী বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।আজ সোমবার দুপুরে রাজধানীতে ক্যাবের নাগরিক সংলাপে এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, গরমে বাড়তি ব্যবহারসহ নানা কারণে বিদ্যুতের বিল বাড়তে পারে, তবে বিতরণ সংস্থার কর্মচারী- কর্মকর্তারাও সবাই সৎ নয়। মূল ঘটনা খতিয়ে দেখতে হবে, সবাইকে সহায়তা করতে হবে।

তিনি বলেন, বিদ্যুৎ খাতে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া রেখেছে আগের সরকার। সবমিলিয়ে যে আর্থিক অব্যবস্থাপনা রেখে গেছে, তা পুনরুদ্ধার করে স্থিতিশীল করতে কাজ করতে হচ্ছে।

দায় পরিশোধে ঋণের ওপর চাপ কমাতে বিভিন্নভাবে সমন্বয় করতে হচ্ছে বলেও জানান মন্ত্রী। বলেন, বিদ্যুৎ কেন্দ্রগুলোর অবস্থা পর্যালোচনা ও মূল্যায়নে একটি কারিগরি টিম গঠন করা হবে। নদী, রেল ও সড়ক বিভাগের জমিতে সোলার ব্যবহার করা হবে।এসময় বিদ্যুতে ভর্তুকি ও ব্যয় কমিয়ে আনার পরামর্শ দেয় ক্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ