বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুরের মেঘনার ঘূর্ণিস্রোতে কার্গোডুবিতে ৫ হাজার বস্তা ধান-চাল পানিতে ভবিষ্যতে জনগণ আর রাজনীতিবিদদের সম্মান করবে না: জামায়াত আমির প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা তত্ত্বাবধায়ক সরকার ফেরত আনতে পঞ্চদশ সংশোধনীর আপিলের রায় কাল ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় পুরস্কার সম্মাননা প্রদান ছাতকে ইউটিউব দেখে আঙুর চাষে বাজিমাত প্রবাসফেরত তরুণের সফলতার গল্প পত্নীতলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ প্রেসক্লাব যশোরের নির্বাচন দাবি, মেয়াদ শেষের আগেই, অন্যথায় সাংবাদিকদের কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ভাড়া বাসায় গোপন আস্তানা নারী ছিনতাইকারী চক্রের ১১ সদস্য আটক বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

জুলাই নিয়ে কটূক্তি এখনও ফৌজদারি অপরাধ নয়, আলোচনা হতে পারে: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতি‌বেদক ঃ

সাভারে এনসিপির পদযাত্রায় ককটেল বিস্ফোরণের ঘটনায় প্রশাসন জড়িত বলে এনসিপির নেতা নাহিদ ইসলামের অভিযোগকে রাজনৈতিক বক্তব্য হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ড. জাহেদ উর রহমান।

একই সঙ্গে তিনি বলেছেন, জুলাই নিয়ে কটূক্তি করা এখন পর্যন্ত কোনো ফৌজদারি অপরাধ নয়। তবে এ ধরনের বক্তব্যকে ফৌজদারি অপরাধের আওতায় আনা হবে কি না, তা নিয়ে আলোচনা হতে পারে।

মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ড. জাহেদ উর রহমান বলেন, সাভারে এনসিপির পদযাত্রায় ককটেল বিস্ফোরণের ঘটনায় নাহিদ ইসলামের মন্তব্য একটি রাজনৈতিক বক্তব্য। এ ধরনের বিষয়ে একজন রাজনৈতিক নেতার কাছ থেকে আরও দায়িত্বশীল বক্তব্য প্রত্যাশা করেন বলেও মন্তব্য করেন তিনি। ককটেল বিস্ফোরণের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি তদন্ত করে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

অন্য এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, জুলাই নিয়ে কটূক্তির ঘটনা ঘটছে, যা অপ্রত্যাশিত। তবে বর্তমানে জুলাই নিয়ে কটূক্তি করা কোনো ফৌজদারি অপরাধ নয়। ভবিষ্যতে এটি ফৌজদারি অপরাধ হবে কি না, সে বিষয়ে আলোচনা হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ