বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
অকালপ্রয়াণে জার্সির অবসরের যত মানবিক গল্প সাপ দমনে জাপানে নেওয়া বাংলাদেশি বেজি যেভাবে হয়ে উঠল পরিবেশের নতুন সংকট লন্ডনের দুই কাউন্সিলে মেয়র পদে লেবার পার্টির বাজি বাংলাদেশি বংশোদ্ভূত দুই প্রার্থী রাজধানীতেও বাড়ছে লোডশেডিংয়ের ভোগান্তি, মধ্যরাতে বিদ্যুৎহীন নগরবাসী প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আশাবাদী সরকার, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ভাসমান এলএনজি টার্মিনাল মেরামত না হওয়া পর্যন্ত লোডশেডিংয়ের বিকল্প নেই: বিদ্যুৎমন্ত্রী মধ্যরাতেও ১৮ হাজার মেগাওয়াট বিদ্যুতের চাহিদা, দায়ী ব্যাটারিচালিত যানবাহন: জ্বালানিমন্ত্রী প্রকৃতির বিস্ময় হাতির শুঁড়: কেন একে বলা হয় অনন্য এক বায়ো-প্রযুক্তি শাড়ি আত্মসাতের মামলায় জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের কাওরান বাজারে সড়ক অবরোধ ও বিক্ষোভ

তরুণদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড: সমাজকল্যাণ মন্ত্রী

প্রতিবেদকের নাম

সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করে তরুণ-তরুণীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বুধবার (১২ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ের আলোকিতে ‘সেভ দ্য চিলড্রেন’ আয়োজিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক যুব দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার চলতি বাজেটে ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড বরাদ্দ রেখেছে। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে তরুণদের নানা ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং যাদের ব্যবসা শুরুর আর্থিক সামর্থ্য নেই, তাদের সিড মানি প্রদানের ব্যবস্থাও রয়েছে। তিনি তরুণদের আগামীর বাংলাদেশ গড়ার মূল শক্তি হিসেবে অভিহিত করে বলেন, তাদের শিক্ষিত ও দক্ষ করে গড়ে তুলতে পারলে তারা কেবল দেশের নয়, বরং বিশ্বসম্পদে পরিণত হবে।

জনমিতিক লভ্যাংশ বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সঠিক ব্যবহারের ওপর জোর দিয়ে অধ্যাপক জাহিদ হোসেন বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গড়তে সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ অপরিহার্য। অনুষ্ঠানে আলোচকরা বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দক্ষতা অর্জন এবং নেটওয়ার্কিং বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা তরুণদের শিক্ষার্থী, দক্ষ কর্মী, উদ্যোক্তা, নেতা এবং পরিবর্তনের নেতৃত্বদাতা হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর সুমন সেনগুপ্ত, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজা এবং নেদারল্যান্ডস দূতাবাসের কূটনীতিকসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী, এনজিও, সুশীল সমাজ, বিশ্ববিদ্যালয় ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ