শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রেক্ষাপট: ভুল পরিচয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অভিযোগে জড়িত ব্যক্তি হিসেবে কারাভোগের পর মুক্তি পেলেন সোনা মিয়া গ্যাস সংকট নিরসনে সময় প্রয়োজন, জানালেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির নিরাপত্তা পরিস্থিতির উন্নতি সাপেক্ষে ৩ লাখের বেশি রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে রাজি মিয়ানমার নবম পে স্কেলে সর্বনিম্ন বেতন নিয়ে শঙ্কা: কাটছাঁট না করার আহ্বান সরকারি কর্মচারী সমিতির বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্রক্রিয়া: আন্তর্জাতিক মানদণ্ড ও বাস্তবতার সংকট ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপে শক্তিশালী ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ২০ মালয়েশিয়ায় নতুন বৈধকরণ কর্মসূচির গুজব, সতর্ক করল ইমিগ্রেশন বিভাগ জানুয়ারিতে শুরু হবে ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা অবসরপ্রাপ্ত শিক্ষকদের বকেয়া ভাতা প্রদান শুরু: আর ঘুরতে হবে না অফিসে বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার সদস্য, যুক্ত হলেন রিজভী ও আমান

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আশাবাদী সরকার, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

প্রতিবেদকের নাম

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা এখনো রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সরকার ইতিবাচক অবস্থানে রয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী বর্তমানে বিভিন্ন কাজে ব্যস্ত থাকলেও ভারত সফরের সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি। ব্রিকস সম্মেলন হতে এখনো মাসখানেক সময় বাকি আছে, এই সময়ের মধ্যে অনেক কিছুই ঘটতে পারে।

ভারত-বাংলাদেশ সম্পর্কের বিষয়ে শামা ওবায়েদ বলেন, জুলাইয়ের রক্তের দাগ এখনো শুকায়নি। তবে দুই দেশের প্রধানমন্ত্রী যদি একসঙ্গে বসেন, তবে অনেক সমস্যার সমাধান সম্ভব। ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের নতুন সুযোগ তৈরি হয়েছে এবং ভারত এই সুযোগ কাজে লাগাবে কি না, তা তাদের ভেবে দেখার বিষয় বলে তিনি মন্তব্য করেন।

সিঙ্গাপুরে জনশক্তি রপ্তানির বিষয়ে প্রতিমন্ত্রী জানান, এ নিয়ে সরকারি পর্যায়ে সফল বৈঠক হয়েছে। সিঙ্গাপুরে জনশক্তি ও পণ্য রপ্তানি বৃদ্ধির পাশাপাশি ওয়েস্ট থেকে জ্বালানি তৈরির প্রকল্পও পরিদর্শন করা হয়েছে। এছাড়া জাপানের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে জানিয়ে তিনি বলেন, উপযুক্ত সময়ে প্রধানমন্ত্রী জাপান সফর করবেন।

সরকারের গত ছয় মাসের কার্যক্রমের মূল্যায়ন করতে গিয়ে শামা ওবায়েদ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাফল্য তুলে ধরেন। তিনি বলেন, এই ছয় মাসে মন্ত্রণালয় সফলতার পরিচয় দিয়েছে। কূটনৈতিক সম্পর্কের বিভিন্ন ধাপ সফলভাবে সম্পন্ন করতে পররাষ্ট্র মন্ত্রণালয় নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, ‘৬ মাসে পররাষ্ট্র মন্ত্রণালয় সফল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ