বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, নতুন রোগী প্রায় ২ হাজার জাপানি বিনিয়োগ বাড়াতে জেটরোর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে অন্ধ্রপ্রদেশে ৫ জনের প্রাণহানি লক্ষ্মীপুরে ব্যবসায়ীর প্রাণহানি: বাড়িতে ডেকে নিয়ে নিরাপত্তা ঘটনায় রাষ্ট্রপতি: বিশ্ববিদ্যালয়গুলোকে দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্ব দিতে হবে স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৪৬, বাড়ছে হতাহতের সংখ্যা এলপিজির দাম না বাড়ানোর দাবি ক্যাবের, বিইআরসির শুনানিতে আজ নজর জ্বালানি ও রেল খাতে জাপানি বিনিয়োগ চাইলেন প্রধানমন্ত্রী ইসরাইল নির্বাচন: সংখ্যাগরিষ্ঠতা নিয়ে অনিশ্চয়তা, নতুন ভোটের শঙ্কা বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল, প্রভাব ফেলছে তেলের দর

বৃহস্পতিবার দেশে ১১ জেলায় সড়ক দুর্ঘটনায় ১৬ জনের প্রাণহানি

প্রতিবেদকের নাম

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল থেকে বিকেলের মধ্যে দেশের ১১টি জেলায় ভয়াবহ সব সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় অন্তত ১৬ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে এবং আহত হয়েছেন আরও অনেকে। নিহতদের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী ও কারখানার শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছেন। এখন পর্যন্ত ১৬ জনের মধ্যে ১২ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

সবচেয়ে বড় দুটি দুর্ঘটনার মধ্যে কক্সবাজারের চকরিয়া ও নেত্রকোনায় পৃথক ঘটনায় চার নারীসহ মোট ৮ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া এলাকায় বাসের ধাক্কায় লেগুনার ৪ যাত্রী প্রাণ হারান এবং অন্তত ৫ জন গুরুতর আহত হন। এছাড়া বিকেলে নেত্রকোণার পূর্বধলা উপজেলার ময়মনসিংহ-নেত্রকোণা আঞ্চলিক মহাসড়কের নারান্দিয়ায় সারবোঝাই ট্রাক ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আরও ৪ জনের মৃত্যু হয়।

একইসাথে নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, নওগাঁ, গাইবান্ধা, ফেনী, রাজবাড়ী, গোপালগঞ্জ ও যশোরে পৃথক দুর্ঘটনায় আরও ৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর-ধামইরহাট আঞ্চলিক সড়কের বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এছাড়া গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের টিয়াগাছা এলাকায় বিকেল ৬টায় মোটরসাইকেলের ধাক্কায় এক নারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের মুহুরীগঞ্জ এলাকায় বেলা ১১টার দিকে ইকবাল সিএনজি ফিলিং স্টেশনের সামনে এক কারখানা শ্রমিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। একই সময়ে রাজবাড়ী সদর উপজেলার রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কের রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন।

দুপুরে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের দিগনগর এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মুন্সীগঞ্জের গজারিয়ার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উশিয়া মানা বে ওয়াটার পার্কের সামনে একটি লং হেভিকেলের ধাক্কায় অপর এক মোটরসাইকেল চালক নিহত হন। এছাড়া দুপুরে যশোরের বেনাপোল ভবেরবেড় এলাকায় বাইপাস সড়কে লোহার গ্রিল বোঝাই ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে এক মাদ্রাসা শিক্ষক এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

একইসাথে নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, নওগাঁ, গাইবান্ধা, ফেনী, রাজবাড়ী, গোপালগঞ্জ, যশোরে পৃথক দুর্ঘটনায় ১ জন নারীসহ ৮ জন নিহত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ