রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রেক্ষাপট: ভুল পরিচয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অভিযোগে জড়িত ব্যক্তি হিসেবে কারাভোগের পর মুক্তি পেলেন সোনা মিয়া গ্যাস সংকট নিরসনে সময় প্রয়োজন, জানালেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির নিরাপত্তা পরিস্থিতির উন্নতি সাপেক্ষে ৩ লাখের বেশি রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে রাজি মিয়ানমার নবম পে স্কেলে সর্বনিম্ন বেতন নিয়ে শঙ্কা: কাটছাঁট না করার আহ্বান সরকারি কর্মচারী সমিতির বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্রক্রিয়া: আন্তর্জাতিক মানদণ্ড ও বাস্তবতার সংকট ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপে শক্তিশালী ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ২০ মালয়েশিয়ায় নতুন বৈধকরণ কর্মসূচির গুজব, সতর্ক করল ইমিগ্রেশন বিভাগ জানুয়ারিতে শুরু হবে ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা অবসরপ্রাপ্ত শিক্ষকদের বকেয়া ভাতা প্রদান শুরু: আর ঘুরতে হবে না অফিসে বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার সদস্য, যুক্ত হলেন রিজভী ও আমান

পুলিশের ৭ এএসপি ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

প্রতিবেদকের নাম

সরকারি সিদ্ধান্তে বাংলাদেশ পুলিশের মোট ৫৬ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এর মধ্যে সাতজন সহকারী পুলিশ সুপার (এএসপি) এবং ৪৯ জন পুলিশ পরিদর্শক রয়েছেন। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ নম্বর ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে এই কর্মকর্তাদের অবসর প্রদান করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধাদি প্রাপ্য হবেন।

পুলিশ পরিদর্শকদের অবসরের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, কর্মরত এসব কর্মকর্তার চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই দিনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা অপর একটি প্রজ্ঞাপনে সহকারী পুলিশ সুপার পদমর্যাদার সাত কর্মকর্তাকে অবসরে পাঠানোর বিষয়টি নিশ্চিত করা হয়।

অবসরে পাঠানো সহকারী পুলিশ সুপাররা হলেন—র‍্যাব সদর দপ্তরের নূরে আলম সিদ্দিকী, ডিএমপির তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার (এসি-প্যাট্রোল) মো. নুরুল মোত্তাকিন, খাগড়াছড়ির মাটিরাঙ্গা সার্কেলের কাজী ওয়াজেদ আলী, পটুয়াখালীর গলাচিপা সার্কেলের মো. সৈয়দুজ্জামান, র‍্যাব-২-এর মো. গোলাম কিবরিয়া, ঢাকার আরআরএফের মোহাম্মদ মিজানুর রহমান এবং সিরাজগঞ্জ জেলার মো. রবিউল ইসলাম। জনস্বার্থে নেওয়া এই প্রশাসনিক সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি এক প্রজ্ঞাপনে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ৭ কর্মকর্তাকে অবসরে পাঠানোর তথ্য জানিয়েছে সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ