বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্র্যাক ইউনিভার্সিটিতে সম্পন্ন হলো অ্যাডউইজ ২.০ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব কারাগারে ইমরান খানের শারীরিক অবস্থা: চোখের দৃষ্টিশক্তি স্বাভাবিক দাবি কর্তৃপক্ষের নাম পরিবর্তনসহ কারাগারের আধুনিকায়নে বড় উদ্যোগ: জানালেন কারা মহাপরিদর্শক শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করলেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম আখাউড়ায় বিয়ের আসরে আস্ত খাসি নিয়ে বিবাদ: বিয়ে ভেঙে বরপক্ষকে বিদায় কনেপক্ষের রোহিঙ্গাদের ‘বাঙালি’ আখ্যায় বাংলাদেশের কড়া আপত্তি, তলব মিয়ানমারের রাষ্ট্রদূত শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগের সিদ্ধান্ত পিএসসি চেয়ারম্যানের সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা ও প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল নিয়ে রিট খারিজ প্রেক্ষাপট: অবৈধ ২৫০ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর দুই দিন মর্গে পড়ে ছিল কিশোরের মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি, অপহরণের নাটক সাজিয়ে হাতিয়ে নেওয়া হলো

প্রেক্ষাপট: পদত্যাগ করলেন সহকারী অ্যাটর্নি জেনারেল নুরুল করীম

প্রতিবেদকের নাম

সহকারী অ্যাটর্নি জেনারেল নুরুল করীম পদত্যাগ করেছেন। রোববার (১৬ আগস্ট) তিনি ব্যক্তিগত কারণ দর্শিয়ে নিজের পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ২০২৬ সালের ৩০ জুলাই তিনি সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছিলেন। দায়িত্ব পাওয়ার পর থেকে তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করলেও বর্তমানে ব্যক্তিগত সীমাবদ্ধতার কারণে দায়িত্ব পালন চালিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না।

উল্লেখ্য, গত ৩০ জুলাই রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনার জন্য সরকার ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এবং ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) নিয়োগ দেয়। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে, যেখানে সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষর করেন। ওই একই আদেশে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পূর্বের সব নিয়োগ বাতিল করা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ