মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
প্রেক্ষাপট: অবৈধ ২৫০ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর দুই দিন মর্গে পড়ে ছিল কিশোরের মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি, অপহরণের নাটক সাজিয়ে হাতিয়ে নেওয়া হলো কারাবন্দি ইমরান খানকে হাসপাতালে নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের ঢাকায় ২০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, অর্ধেকই বরাদ্দ নারীদের জন্য অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে রাজস্ব কাঠামোকে জনবান্ধব করার আহ্বান প্রধানমন্ত্রীর মাত্র তিনজন শ্রোতার জন্য ১২ কোটি টাকা পারিশ্রমিক পেলেন সংগীতশিল্পী একন খাবারে খাসির মাংসের অভাব: ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের পিঁড়ি ছেড়ে চলে গেলেন প্রবাসী বর এপ্রিল-মার্চ হবে নতুন অর্থবছর: ২০২৮ সাল থেকে কার্যকর হচ্ছে বড় পরিবর্তন এসএসসি ফল পুনর্নিরীক্ষণে রেকর্ড ১৩ লাখ আবেদন, নতুন নীতিমালা তৈরির উদ্যোগ ট্রাম্পের জনপ্রিয়তা কমে সর্বনিম্ন ৩৩ শতাংশে: রয়টার্স/ইপসোস জরিপ

রাজধানীতে রোদ-বৃষ্টির লুকোচুরি: আবহাওয়া কেমন থাকবে আজ সারাদিন?

প্রতিবেদকের নাম

রাজধানীতে আজ মঙ্গলবার সকাল থেকেই রোদ ও মেঘের লুকোচুরি চলছে। কখনো আকাশ মেঘলা হয়ে অন্ধকার নেমে আসছে, আবার কখনো দেখা মিলছে রোদের। বেলা সোয়া ১১টার দিকে এ প্রতিবেদন লেখার সময়ও আকাশ ছিল মেঘাচ্ছন্ন। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নিম্নচাপের প্রভাবে সৃষ্ট এমন মিশ্র আবহাওয়া আজ সারা দিনই অব্যাহত থাকতে পারে। তবে আগামীকাল বুধবার বৃষ্টি কিছুটা কমলেও বৃহস্পতি বা শুক্রবার থেকে বৃষ্টিপাতের প্রবণতা আবারও বাড়তে পারে বলে আভাস পাওয়া গেছে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর জানান, নিম্নচাপের সঙ্গে মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। ঢাকায় গতকাল সন্ধ্যা ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত মাত্র ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাজধানীতে বৃষ্টির পরিমাণ কম হলেও দেশের উপকূলীয় অঞ্চলে ভারী বর্ষণ চলছে। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কক্সবাজারের টেকনাফে, যার পরিমাণ ১৮৩ মিলিমিটার। একই সময়ে চট্টগ্রামে ১৪৯ মিলিমিটার এবং নোয়াখালীতে ৪৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়া উপকূলীয় জেলা পটুয়াখালী ও ভোলায় যথাক্রমে ৪৭ ও ৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। বর্তমানে দেশের চার বিভাগে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে এবং চার বন্দরে ঝোড়ো হাওয়ার সংকেত জারি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ