বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়িং কেনার সিদ্ধান্তে প্রধানমন্ত্রীকে ডনাল্ড ট্রাম্পের ধন্যবাদসূচক চিঠি হবিগঞ্জের মাধবপুরে কিশোরীর ঘটনায় সালিসের মাধ্যমে আর্থিক সমঝোতার অভিযোগ ইরানের দাবি: মার্কিন ও ইসরায়েলি যৌথ হামলায় ভূপাতিত হয়েছে ২০০টির বেশি বিমান শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে পিকআপ উল্টে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত সিলেটে চালু হলো দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র কলকাতায় আনন্দবাজার পত্রিকা ভবনে গেরুয়া রং লেপে বিক্ষোভ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন বিপিএল না হওয়ার ক্ষতিপূরণ ও ঘরোয়া ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে বিসিবি-কোয়াব বৈঠক ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য সময়সূচি: জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস রাজধানীর বাজারে সবজির চড়া দাম: ৫০ টাকার নিচে মিলছে কেবল দুই সবজি প্রেক্ষাপট: বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় ৪৯৮ জন গ্রেপ্তার, উদ্ধার অস্ত্র ও মাদক

প্রতিবেদকের নাম

রাজধানীর বিভিন্ন এলাকায় অপরাধ দমনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। অভিযানে বিভিন্ন অপরাধে মোট ৪৭টি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য, অস্ত্র ও অন্যান্য আলামতসহ এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৩১ জন, ওয়ারীতে ৯১ জন, উত্তরায় ৫৯ জন, তেজগাঁওয়ে ৫১ জন, মতিঝিলে ৪৮ জন, গুলশানে ৪৫ জন, রমনা বিভাগে ৩৬ জন এবং লালবাগে ৩১ জন রয়েছেন। এছাড়া গোয়েন্দা বিভাগে চারজন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটে (সিটিটিসি) দুজন গ্রেপ্তার হয়েছেন।

অভিযানকালে পুলিশ দুটি দেশীয় পাইপগান, দুই রাউন্ড কার্তুজ এবং চারটি চার্জারসহ ৩৯ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার করেছে। মাদকদ্রব্যের মধ্যে ১০ হাজার ২৮৭ পিস ইয়াবা, এক কেজি ১৫০ গ্রাম গাঁজা এবং ৭০ বোতল স্কাফ জব্দ করা হয়েছে। এছাড়া একটি চাকু, কাঁচি, ব্লেডের অংশ, পাঁচটি মোবাইল ফোন, নগদ অর্থ এবং বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সামগ্রীর তালিকায় একটি ট্রাক, একটি মোটরসাইকেল এবং একটি সিপিইউও রয়েছে।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ