মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রেক্ষাপট: তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি ক্ষতিপূরণ না দিয়েই সঞ্চালন লাইনের কাজ ll শত শত কোটি টাকার অনিয়মের অভিযোগে ট্রান্সরেলকে ঘিরে তোলপাড় সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল ২০২৬ অনুমোদন: মূল বেতন বাড়বে তিন ধাপে স্থাপত্যশিল্পীদের জন্য শুরু হলো বার্জার অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন আর্কিটেকচার–২০২৬ এনএসআইয়ের দুই কর্মকর্তার বিদেশ গমনে আদালতের নিষেধাজ্ঞা নেপালে বন্যার তিন দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ছয় বছরের শিশু প্রেক্ষাপট: প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় সুড়ঙ্গে আটকে ৯৩৩ জন, উদ্ধারে ভারত ও চীনের সহায়তা দেশে হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১৬২ জন টাঙ্গাইলে মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে একাধিক শিশুকে নিরাপত্তা ঘটনায়, আটক ১

খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য সংগ্রহই আমার প্রধান লক্ষ্য: খাদ্যমন্ত্রী

প্রতিবেদকের নাম

খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বভার গ্রহণের পর জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং নিরাপদ খাদ্য সংগ্রহকে নিজের প্রধান লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছেন মন্ত্রী মিজ্ আফরোজা খানম রিতা। শনিবার (২৯ আগস্ট) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়ন বিএনপি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী তাকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে সরিয়ে খাদ্য মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছেন। আগের মন্ত্রণালয়ে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের ধারাবাহিকতা বজায় রেখে এখন জনগণের খাদ্য চাহিদা পূরণে কাজ করতে চান তিনি। এ সময় মন্ত্রী বলেন, ‘আমি আপনাদের প্রতিনিধি। আপনারা পাশে আছেন বলেই আপনাদের জন্য কাজ করতে পারছি। আমৃত্যু যেন জনগণের সেবা করে যেতে পারি।’

অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে মন্ত্রী মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এবং মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনায় গিরীশ ইনস্টিটিউশন প্রাঙ্গণে আয়োজিত একটি বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন। সেখানে কয়েক হাজার রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিশ মাখন, সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহীন আজাদ বিপ্লব, যুবদলের আহ্বায়ক আমীর হামজা এবং যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বকুলসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ