শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সয়াবিন তেলের দাম বাড়লেও কাটেনি সরবরাহ সংকট, চড়া ডিম ও মুরগির বাজার ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক পরিচয়েই দেশ গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী ব্যাংকের ৮১.৯২ শতাংশ শেয়ার অবরুদ্ধের নির্দেশ হাইকোর্টের না ফেরার দেশে বুয়েটের অধ্যাপক নজরুল ইসলাম দুবাইয়ে সম্পদ গড়া ৭৩ বাংলাদেশির তথ্য অনুসন্ধানে দুদক, এমএলআর পাঠানোর পরিকল্পনা বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় মির্জা ফখরুলকে আমিরাতের শীর্ষ নেতৃত্বের অভিনন্দন চলতি মাসের শেষ দিকে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন গ্যাস-বিদ্যুৎ সংকটে রাজপথে আন্দোলনের বদলে সংসদে পরামর্শের আহ্বান রিজভীর সোনিয়া গান্ধীর আত্মজীবনী প্রকাশ করবে হারপার কলিন্স, দিনক্ষণ চূড়ান্ত বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু, আহত প্রতিমন্ত্রী ও তার স্ত্রী

বিচারবহির্ভূত কর্মকাণ্ড ও হয়রানি বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির কড়া নির্দেশনা

প্রতিবেদকের নাম

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনে পুলিশ বাহিনীকে আরও বেশি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে আইজিপি মো. আলী হোসেন ফকির রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ নির্দেশনা প্রদান করেন।

রাষ্ট্রপতি স্পষ্ট করে বলেন, বর্তমান সরকার দেশের মানুষের মৌলিক মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখতে বদ্ধপরিকর। এই লক্ষ্য অর্জনে বিচারবহির্ভূত কর্মকাণ্ড, সাধারণ মানুষকে হয়রানি এবং মিথ্যা মামলা দায়েরের মতো ঘটনাগুলো পুরোপুরি বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশকে জরুরি ভিত্তিতে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি সাইবার অপরাধ, গুজব ছড়ানো, অপতথ্য প্রচার, ছিনতাই, চাঁদাবাজি ও মাদকের বিস্তার রোধে পুলিশ প্রধানকে কঠোর হওয়ার পরামর্শ দেন। পাশাপাশি নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এসব বিষয়ে জনগণকে নিয়মিত অবহিত রাখতে হবে এবং ব্যাপক প্রচারণার ব্যবস্থা করতে হবে।

আইজিপি এ সময় পুলিশ বাহিনীর মনোবল বৃদ্ধি, আধুনিকায়ন এবং ডিজিটালাইজেশনের জন্য গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। একইসঙ্গে দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ