শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় পুলিশ কর্মকর্তা আটক, কারাগারে প্রেরণ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ৬০ দিনের গ্রেস পিরিয়ড বাতিলের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের প্রেক্ষাপট: নতুন দায়িত্বে স্বরাষ্ট্র ও স্থানীয় সরকার মন্ত্রী রাজধানীর বাজারে তেলের সংকট কাটেনি, বেড়েছে আটা-ময়দা ও নিত্যপণ্যের দাম কারিগরি ত্রুটিতে আদানির বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন ব্যাহত, দেশে লোডশেডিংয়ের ভোগান্তি চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহালের সুযোগ নেই: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী প্রেক্ষাপট: বিতর্কিত ধারা বাতিল করে সংসদে ব্যাংক রেজোল্যুশন (সংশোধন) বিল পাস র‍্যাব বিলুপ্ত করে নতুন কাঠামোয় এসআরবি বিল পাস সংসদে র‌্যাব বিলুপ্ত করে নতুন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ গঠনের বিল সংসদে পাস রাশিয়ায় ইলেকট্রিশিয়ানের কাজের প্রলোভনে গিয়ে যুদ্ধক্ষেত্রে প্রাণ হারালেন নান্দাইলের আল মামুন

র‍্যাব বিলুপ্ত করে নতুন কাঠামোয় এসআরবি বিল পাস সংসদে

প্রতিবেদকের নাম

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমে আমূল পরিবর্তনের লক্ষ্যে র‍্যাব বিলুপ্ত করে নতুন কাঠামো তৈরির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ পাস হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ বিলটি সংশোধিত আকারে পাসের জন্য সংসদে উত্থাপন করেন।

বিলটি পাসের প্রক্রিয়ায় বিরোধী দলের পক্ষ থেকে তীব্র আপত্তি জানানো হয়। বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বিলের বিভিন্ন ধারার সমালোচনা করে এটি অনুমোদন না করার আহ্বান জানান। তবে বিরোধী দলের আপত্তি ও আলোচনার তোয়াক্কা না করেই শেষ পর্যন্ত বিলটি সংসদে কণ্ঠভোটে পাস হয়।

সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের মতে, নতুন এই আইন কার্যকর হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সদস্যদের পেশাদার প্রশিক্ষণ নিশ্চিত করা সহজ হবে। এছাড়া বাহিনীর কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রাখতে একটি কার্যকর কাঠামো তৈরি করা সম্ভব হবে। নতুন এই কাঠামোর মাধ্যমে বিশেষ পরিস্থিতি মোকাবিলায় বাহিনীর দক্ষতা ও সাংগঠনিক সক্ষমতা আরও সুসংহত করার উদ্যোগ নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ