শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি পাইপলাইনে ড্রোন হামলার পেছনে ইরানের হাত থাকতে পারে: ট্রাম্প বিএনপি সরকারের ৬ মাসে সরকারি খাদ্য মজুত বাড়ল দেড় লাখ মেট্রিক টন নয়াদিল্লিতে আজ শুরু হচ্ছে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন প্রেক্ষাপট: পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার নেপথ্যে চীনা স্যাটেলাইট ছবি: চাঞ্চল্যকর তথ্য প্রকাশ তিন দশকের দাম্পত্য: মৌসুমীর প্রতি ভালোবাসার কথা জানালেন ওমর সানী তরুণরাই পারে দেশকে বদলে দিতে, ডেঙ্গু প্রতিরোধে আহ্বান প্রধানমন্ত্রীর দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সারের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে অংশ নেয়ায় ৩২ জন গ্রেপ্তার

সারের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী

প্রতিবেদকের নাম

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন জানিয়েছেন, দেশে সারের কোনো ঘাটতি নেই এবং পর্যাপ্ত মজুত রয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ফেনীর ফুলগাজীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, একটি অসাধু চক্র কৃত্রিম সংকট সৃষ্টির লক্ষ্যে সার মজুত করার অপচেষ্টা চালাচ্ছে। এমন কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি পরিদর্শনে ফুলগাজীতে যান মন্ত্রী। সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী ওইদিন কৃষি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। মন্ত্রী জানান, কৃষকদের সহায়তার লক্ষ্যে প্রথম পর্যায়ে সারাদেশে ১ লাখ ১০ হাজার কৃষি কার্ড বিতরণ করা হবে, যার মধ্যে ফেনীর সাড়ে ৭ হাজার কৃষক এই কার্ড পাবেন।

পরিদর্শনকালে মন্ত্রী প্রধানমন্ত্রীর সমাবেশস্থল ঘুরে দেখেন এবং সার্বিক প্রস্তুতির খোঁজখবর নেন। এ সময় জেলা প্রশাসক মাহবুব উল করিম, পুলিশ সুপার প্রত্যুষ কুমার এবং কৃষি বিভাগের উপপরিচালক আতিক উল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে, ফেনী কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক আতিক উল্লাহর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অর্থ আত্মসাতের যে অভিযোগ উঠেছে, তা বর্তমানে তদন্তাধীন রয়েছে। সমাবেশস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী স্পষ্ট করেন যে, তদন্তে অভিযোগ প্রমাণিত হলে আতিক উল্লাহর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ