মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজায় সরকারি ছুটি বাড়ল টানা পাঁচ দিন সম্পর্কের দশ বছর পর বিচ্ছেদের পথে প্রীতম ও শেহতাজ নিটার টেক্সটাইল ফেস্টে কনসার্ট ও বিনোদন পার্টনার ‘ওরুভা বাই প্রতিভা’ ভারতীয় নাগরিককে বাংলাদেশি ভেবে গুলি: চিকিৎসাধীন দুই ব্যক্তি ২৬ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন ড্রোন হামলা মোকাবিলায় পাকিস্তানের অভিনব কৌশল: মাছ ধরার জাল আইপিইউর এশিয়া–প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তরুণ উদ্যোক্তাদের ব্যবসায়িক উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির ২০২৭ সালে রোজা ৮ ফেব্রুয়ারি ও ঈদ ১০ মার্চ দেশের ৪০ লাখ প্রতিষ্ঠানে চালু বাংলা কিউআর: গভর্নর

ঢাকার ইনার সার্কুলার রিং রোড নির্মাণে গতি বাড়ানোর নির্দেশ

প্রতিবেদকের নাম

রাজধানীর তীব্র যানজট নিরসনের লক্ষ্যে গৃহীত অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক (ইনার সার্কুলার রিং রোড) প্রকল্পের কাজে গতি ফেরাতে কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সভায় তিনি প্রকল্পের সামগ্রিক অগ্রগতি পর্যালোচনা করেন।

সভায় প্রধানমন্ত্রী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে সমন্বিতভাবে বর্তমান পরিকল্পনাগুলো পুনরায় যাচাই করার নির্দেশ দেন। প্রকল্প বাস্তবায়নের পথে থাকা সব ধরনের প্রতিবন্ধকতা দ্রুত চিহ্নিত করে তা নিরসনের ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বিভিন্ন সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যে দৃশ্যমান উন্নয়ন সাধনের জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

এদিনের সভায় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এছাড়া সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নিয়ে প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ