বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

লাকসামে ট্রেন লাইনচ্যুত, বন্ধ ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ

প্রতিবেদকের নাম

কুমিল্লার লাকসামে বুধবার দুপুর ১টা ১৫ মিনিটের দিকে ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। নাওটি স্টেশনের আউটার এলাকায় ঘটা এই দুর্ঘটনার ফলে চট্টগ্রাম থেকে ঢাকামুখী আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে। তবে ডাউন লাইনে ট্রেন চলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে। বুধবার দুপুর ১টা ১৫ মিনিটে দিকে লাকসামের নাউটি স্টেশনের আউটারে এ দুর্ঘটনা ঘটে।

লাকসাম রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার ওমর ফারুক ভূঁইয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। নাওটি স্টেশন এলাকা অতিক্রম করার সময় ট্রেনটির চারটি বগি লাইনচ্যুত হয়। তাৎক্ষণিকভাবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ট্রেনে থাকা যাত্রী কামাল হোসেন জানান, তারা ট্রেনের সামনের দিকে ছিলেন। হঠাৎ করেই ট্রেনটি থেমে যায় এবং কয়েকটি বগি কাত হয়ে পড়ে যায়। উদ্ধার তৎপরতা এবং লাইন পরিষ্কার করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ