স্পেনের তোলেদো অঞ্চলে বুধবার স্থানীয় সময় সকাল ৯টার কিছু পর এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে। মাদ্রিদ থেকে সেভিলগামী রেলপথে মোরাসহ ও অর্গাজ শহরের মধ্যবর্তী এলাকায় রেনফে ও ইরিও পরিচালিত দ্রুতগতির দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রেন দুটির বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিপেনডেন্ট’। বুধবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টার কিছু পর মাদ্রিদ থেকে সেভিলগামী রেলপথে মোরাসহ ও অর্গাজ শহরের মধ্যবর্তী এলাকায় রেনফে ও ইরিও পরিচালিত দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ হয়। এবার বিক্ষোভে উত্তাল ইতালি, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ।
দুর্ঘটনার সময় ট্রেন দুটিতে মোট ৫৪৪ জন যাত্রী ভ্রমণ করছিলেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত ৪৬ জন যাত্রীর মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। তবে হতাহতের এই সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে। ঘটনার পরপরই স্থানীয় জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।
ট্রেন দুর্ঘটনার ভয়াবহতার বর্ণনা দিতে গিয়ে ৫৪ বছর বয়সী যাত্রী জেসুস জেরোনিমো জানান, সংঘর্ষের সময় ট্রেনের ভেতরে থাকা যাত্রীরা প্রচণ্ড ঝাকুনিতে চারদিকে ছিটকে পড়েন।
অনেকেই প্রথমে মনে করেছিলেন ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। পরবর্তীতে তারা ধোঁয়া ও ধ্বংসস্তূপের ভেতর থেকে বেরিয়ে এসে দেখেন ট্রেনটি কাত হয়ে পড়ে আছে। চারিদিকে আহত যাত্রীদের আর্তনাদ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। সেখানে অনেক আহত মানুষ ছিলেন এবং যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েছিলেন। শেনজেনে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ পেতে পারেন ৫ দেশের নাগরিক।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত স্থিরচিত্রে দুর্ঘটনার কবলে পড়া ট্রেনের বগিগুলোকে একটি খাদের কিনারে কাত হয়ে পড়ে থাকতে দেখা গেছে। স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারীরা দ্রুত আহতদের নিকটস্থ হাসপাতালে সরিয়ে নেওয়ার কাজ পরিচালনা করছেন। ফ্রান্সে বিক্ষোভ ঘিরে সহিংসতা, অগ্নিসংযোগ ও লুটপাট; আটক ১২০০।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাদের পরিবারের প্রতি সংহতি ও সমর্থন জানিয়েছেন তিনি। শিক্ষকতায় যোগ দিচ্ছেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা।
বর্তমানে পুরো এলাকাটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও উদ্ধারকর্মীদের নিয়ন্ত্রণে রয়েছে। উদ্ধার কার্যক্রমের পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই ঘটনার ফলে ওই রুটে রেল যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে বলে জানানো হয়েছে।