শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কাল প্রকাশ পাবে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল পাবনায় বিলে মাছ ধরার সময় বজ্রপাতে ছয়জনের মৃত্যু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু এআই-নির্ভর আগামীর জন্য যেভাবে প্রস্তুত হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উত্তরাখণ্ডে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার নিখোঁজ, বিধ্বস্তের আশঙ্কা শীতের সবজিতে বাজার সয়লাব, তবে চড়া দামে অস্বস্তিতে ক্রেতারা জাপান সফর ফলপ্রসূ, নতুন উচ্চতায় সম্পর্ক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়মে জড়িত খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য ক্লোজড পাবনায় পুষ্পপাড়া হাটের দুই নেতাকে মৃত্যুর ঘটনায় সৌদি আরবে মক্কা লক্ষ্য করে হুতিদের ড্রোন হামলা

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন শেষ, শুরু হয়েছে ভোট গণনা

প্রতিবেদকের নাম

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার বিকাল ৪টায় শেষ হয়েছে। এরপরই শুরু হয়েছে ভোট গণনা। রিটার্নিং কর্মকর্তা ও ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, কোনো ধরনের সহিংসতা ছাড়াই অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে; কোথাও কোনো ধরনের সহিংসতার ঘটনা ঘটেনি।

সকাল ৮টায় আসনটির মোট ১৮৫টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়, যা একটানা ৪টা পর্যন্ত চলে। দিনের শুরুতে ভোটারদের উপস্থিতি কিছুটা কম লক্ষ্য করা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বৃদ্ধি পায়। নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, দুপুর ৩টা পর্যন্ত মোট প্রদত্ত ভোটের হার ছিল ৫২ শতাংশ। তবে বিকাল ৪টায় ভোটগ্রহণ সমাপ্ত হওয়ার পর সর্বশেষ কত শতাংশ ভোট পড়েছে, তা এখন পর্যন্ত নিশ্চিতভাবে জানানো হয়নি।

এ উপনির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমিন (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)। ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী উপজেলা নিয়ে গঠিত এ আসনের ফলাফলের অপেক্ষায় রয়েছেন ভোটাররা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ