শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কাল প্রকাশ পাবে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল পাবনায় বিলে মাছ ধরার সময় বজ্রপাতে ছয়জনের মৃত্যু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু এআই-নির্ভর আগামীর জন্য যেভাবে প্রস্তুত হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উত্তরাখণ্ডে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার নিখোঁজ, বিধ্বস্তের আশঙ্কা শীতের সবজিতে বাজার সয়লাব, তবে চড়া দামে অস্বস্তিতে ক্রেতারা জাপান সফর ফলপ্রসূ, নতুন উচ্চতায় সম্পর্ক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়মে জড়িত খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য ক্লোজড পাবনায় পুষ্পপাড়া হাটের দুই নেতাকে মৃত্যুর ঘটনায় সৌদি আরবে মক্কা লক্ষ্য করে হুতিদের ড্রোন হামলা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

প্রতিবেদকের নাম

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। উৎপাদিত বিদ্যুৎ আগামী নভেম্বর মাসেই জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

মন্ত্রী ফকির মাহবুব আনাম জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে কেন্দ্রটিতে দ্বিতীয় দফায় সফলভাবে পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন হয়। এর পরপরই অত্যন্ত নিয়ন্ত্রিত উপায়ে ধাপে ধাপে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরুর আনুষ্ঠানিক অনুমোদন দেয় বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা)। এই প্রক্রিয়ায় প্রথমবারের মতো স্বয়ংস্পূর্ণ চেইন রিঅ্যাকশন বা পরমাণুর বিভাজন ব্যবস্থা চালু করা হয়, যার লক্ষ্য চুল্লিতে নিরাপদ ও স্থিতিশীলভাবে শক্তি উৎপাদন বাড়ানো।

প্রকল্পের সংশ্লিষ্ট সূত্র জানায়, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশনা অনুসরণ করে রাশিয়ার কারিগরি সহযোগিতায় নির্মিত প্রথম ইউনিটের ‘বি-১’ পর্যায়ের কাজ সফলভাবে শেষ করা হয়েছে। এই ধাপে সর্বশেষ স্বয়ংক্রিয় চাপ প্রশমন ভালভ পরীক্ষার জটিলতাও সফলভাবে কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে।

প্রকল্পের পরবর্তী ধাপ হলো ‘বি-২’। এই পর্যায়ে প্রাথমিক পরিচালনার জন্য পারমাণবিক চুল্লিকে পূর্ণাঙ্গভাবে প্রস্তুত করা হয়। এরপর শুরু হয় ক্রিটিক্যালিটি বা স্বয়ংস্পূর্ণ চেইন রিঅ্যাকশন, যেখানে পরমাণু বিভাজনের মাধ্যমে ধাপে ধাপে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করা হয়। বিদ্যুৎ উৎপাদন ৩০০ মেগাওয়াটে পৌঁছালে বাণিজ্যিকভাবে জাতীয় সঞ্চালন লাইনে বিদ্যুৎ সরবরাহ শুরু করা হবে। অন্যদিক, কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টরের প্রাথমিক জ্বালানি লোডিংয়ের জন্য জ্বালানি সরবরাহ কার্যক্রম শুরু হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে রুশ পরমাণু সংস্থা রসাটম। বৃহস্পতিবার দুপুরে রাশিয়ার পরমাণু শক্তি সংস্থা রসাটম গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ