মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: মোট মৃত্যু ৪০০ ছাড়াল জাপানে প্রধানমন্ত্রী তারেক-তাকাইচির বৈঠক: এক ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের আশা আইজিপির বক্তব্য সরকারকে বিব্রত করবে: রুহুল কবির রিজভী রমজানে ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের মায়ের নাম সংশোধনে দপ্তরে দপ্তরে ঘুরছেন ইয়াকুব আলী বাংলাদেশে স্বাস্থ্যসেবায় জাপানি ফাউন্ডেশনের সহযোগিতা চাইলেন জুবাইদা রহমান জাহেদ উর রহমান: আইজিপির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক গণতন্ত্রের সংগ্রামে যুবদল ইস্পাতকঠিন অগ্রবাহিনী: রিজভী পেছাল এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ

জাপানে প্রধানমন্ত্রী তারেক-তাকাইচির বৈঠক: এক ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের আশা

প্রতিবেদকের নাম

বাংলাদেশ ও জাপানের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অভিন্ন সমৃদ্ধির পথে এগিয়ে নিতে টোকিওতে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় ‘কান্তেই’-তে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এই আলোচনায় অংশ নেন। বৈঠকে বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তি, মহাকাশ গবেষণা ও আধুনিক অবকাঠামোর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রাধান্য পেয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় ‘কান্তেই’-তে আয়োজিত এই বৈঠকে বাণিজ্য সম্প্রসারণ, জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তি ও মহাকাশ গবেষণা, আধুনিক অবকাঠামো নির্মাণ এবং আঞ্চলিক সুরক্ষার মতো বিষয়গুলো গুরুত্। বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

বৈঠক শেষে যৌথ ঘোষণায় দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার অঙ্গীকার করা হয়েছে। এর অংশ হিসেবে কৌশলগত ‘বিগ-বি’ (বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট) উদ্যোগকে ‘অভিন্ন সমৃদ্ধির লক্ষ্যে বিগ-বি’ নামে ঢেলে সাজানো হবে। এই কাঠামোর অধীনে বিদ্যুৎ, গভীর সমুদ্রবন্দর ও আধুনিক যোগাযোগ অবকাঠামো নির্মাণে উভয় দেশ সম্মিলিতভাবে কাজ করবে। এছাড়া আগামী পাঁচ বছরে জাপানের বেসরকারি খাত থেকে বাংলাদেশে প্রায় এক ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের সম্ভাবনা রয়েছে, যা দেশের কর্মসংস্থান খাতে অন্তত দুই লাখ নতুন সুযোগ তৈরি করতে পারে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে একটি আঞ্চলিক অর্থনৈতিক ও প্রযুক্তি কেন্দ্রে রূপান্তরের রূপকল্প উপস্থাপন করেন। তিনি ছয়টি বিভাগীয় শহরকে দ্রুতগতির রেল নেটওয়ার্কের আওতায় আনা, টেক পার্ক স্থাপন এবং এআই ও মহাকাশ গবেষণায় জাপানের সহায়তা কামনা করেন। এছাড়া দেশে সাশ্রয়ী ও নির্ভরযোগ্য জ্বালানি নিশ্চিত করতে এলএনজি অবকাঠামো ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগের আহ্বান জানান তিনি। বিনিয়োগ প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে কর ও নিয়ন্ত্রণ ব্যবস্থায় স্বচ্ছতা আনার প্রতিশ্রুতি দেন সরকারপ্রধান। এর প্রেক্ষিতে দুই দেশের অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে এবং সাম্প্রতিক বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকর করার ব্যাপারেও দুই নেতা ঐকমত্যে পৌঁছেছেন।

নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে দুই প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় অংশীদারত্ব আরও জোরদার করার অঙ্গীকার করেছেন। বিশেষ করে উপকূলীয় নিরাপত্তা সক্ষমতা বাড়াতে জাপানের সরকারি উন্নয়ন সহায়তার আওতায় একটি টহল জাহাজ ও পাঁচটি বোট সরবরাহের বিষয়টি যৌথ ঘোষণায় নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি মিয়ানমারের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে দুই দেশ একমত হয়েছে যে, রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনই এ সংকটের একমাত্র টেকসই সমাধান।

বৈঠকের শেষভাগে প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের সহযোগিতাকে আরও কার্যকর করতে মন্ত্রী পর্যায়ের একটি যৌথ কমিশন গঠনের প্রস্তাব দিয়েছেন। একইসঙ্গে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ