মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: মোট মৃত্যু ৪০০ ছাড়াল জাপানে প্রধানমন্ত্রী তারেক-তাকাইচির বৈঠক: এক ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের আশা আইজিপির বক্তব্য সরকারকে বিব্রত করবে: রুহুল কবির রিজভী রমজানে ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের মায়ের নাম সংশোধনে দপ্তরে দপ্তরে ঘুরছেন ইয়াকুব আলী বাংলাদেশে স্বাস্থ্যসেবায় জাপানি ফাউন্ডেশনের সহযোগিতা চাইলেন জুবাইদা রহমান জাহেদ উর রহমান: আইজিপির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক গণতন্ত্রের সংগ্রামে যুবদল ইস্পাতকঠিন অগ্রবাহিনী: রিজভী পেছাল এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ

আইজিপির বক্তব্য সরকারকে বিব্রত করবে: রুহুল কবির রিজভী

প্রতিবেদকের নাম

পুলিশ প্রধানের সাম্প্রতিক বক্তব্য সরকারকে স্বস্তি দেওয়ার বদলে উল্টো বিব্রত ও ভীত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আইজিপির সাম্প্রতিক ভূমিকার সমালোচনা করে রিজভী বলেন, সস্তা জনপ্রিয়তা বা ক্রেডিট নেওয়ার আকাঙ্ক্ষা দেশের জন্য ক্ষতিকর। পুলিশ বাহিনীর প্রধান সরকারের পক্ষে অতিরিক্ত কথা বলছেন বলে মন্তব্য করে তিনি যোগ করেন, পুলিশে বহু দক্ষ ও সৎ কর্মকর্তা রয়েছেন। তাদের যদি রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ দেওয়া হয়, তবে সমাজ থেকে অপরাধ নির্মূল করা সম্ভব হবে।

অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব দলটির চেয়ারপারসন তারেক রহমানের উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, তরুণ প্রজন্মকে দক্ষ করে তুলে দেশের উৎপাদনশীল ও অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করাই বিএনপির মূল লক্ষ্য। জাতির পুনর্গঠনে তরুণদের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি। তারেক রহমানের প্রস্তাবিত ‘মানবিক বাংলাদেশ’ রূপকল্পের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, প্রান্তিক কৃষক ও দরিদ্র জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে কেউ অনাহারে না থাকে। অর্থনীতিবিদদের গবেষণা অনুযায়ী, এই কার্যক্রমগুলো বাস্তবায়িত হলে দারিদ্র্যের হার দ্রুত হ্রাস পাবে। এছাড়া পরিবেশ সংরক্ষণে দেশব্যাপী কোটি কোটি গাছ ও তালগাছ রোপণের দূরদর্শী পরিকল্পনার কথা তিনি জানান।

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত রক্তদান, বৃক্ষরোপণ এবং বিভিন্ন মানবিক সেবামূলক কর্মসূচির প্রশংসা করেন রুহুল কবির রিজভী। তিনি আশা প্রকাশ করেন, যুবদলের নেতাকর্মীরা এসব কাজের মাধ্যমে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে। উক্ত মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এমপি, যুবদলের সভাপতি মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপিসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ