সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সুলাইমানিয়ায় জোড়া স্বর্ণের হাতছানি: এশিয়া কাপ আর্চারির ফাইনালে বাংলাদেশ আঞ্চলিক নিরাপত্তা নিয়ে তেহরানে বৈঠকে মক্কা জোটের শীর্ষ নেতারা সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারেও পিছপা হবে না পুলিশ: আইজিপি বাংলাদেশে পুনরায় ৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু করলো নেপাল আইজিপি -: সরকার যদি ‘অ্যালাউ’ করে আমরা ক্রসফায়ারও করব বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা: অপেক্ষা ফেডের সিদ্ধান্তের ঘূর্ণিঝড় ‘অর্ণব’ সৃষ্টি: ৪ বন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত ইরানে সামরিক অভিযান নিয়ে মতবিরোধ: নেতানিয়াহু ও সেনাপ্রধানের পাল্টাপাল্টি অবস্থান চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মোহাম্মদপুরে ব্যবসায়ী নিরাপত্তা সংক্রান্ত ঘটনায়: ডিজিএফআই সদস্যসহ গ্রেপ্তার ৬

বাংলাদেশে পুনরায় ৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু করলো নেপাল

প্রতিবেদকের নাম

বন্যায় জলবিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ার দুই মাস পর আবারো বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু করেছে নেপাল। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান রেজাউল করিম গত শুক্রবার (২৩ অক্টোবর) বাসসকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এদিন ভারত হয়ে দেশটির সঞ্চালন লাইন ব্যবহার করে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে সরবরাহ শুরু হয়েছে।

এর আগে গত ২৬ আগস্ট ভোতেকোশি নদীতে ভয়াবহ বন্যায় নেপালের ত্রিশূলী ও চিলিমে জলবিদ্যুৎকেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই কেন্দ্রগুলো থেকেই বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের প্রাথমিক অনুমোদন ছিল। কেন্দ্র দুটি অচল হয়ে পড়ায় দীর্ঘ দুই মাস বিদ্যুৎ রপ্তানি কার্যক্রম স্থগিত রাখতে বাধ্য হয় নেপাল। পরবর্তীতে ভারতের কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ বিকল্প জলবিদ্যুৎ প্রকল্প থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের নতুন অনুমোদন দিলে পুনরায় এই প্রক্রিয়া সচল হয়।

নেপাল ইলেকট্রিসিটি অথরিটি (এনইএ) এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মধ্যে ২০২৪ সালের ৩ অক্টোবর পাঁচ বছর মেয়াদি একটি মৌসুমি বিদ্যুৎ রপ্তানি চুক্তি স্বাক্ষরিত হয়। এনইএ’র নির্বাহী পরিচালক দীর্ঘায়ু কুমার শ্রেষ্ঠ দ্য কাঠমান্ডু পোস্টকে জানান, অবকাঠামোগত ক্ষয়ক্ষতি সত্ত্বেও বিকল্প উৎস থেকে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা নেপালের বিদ্যুৎ বাণিজ্যের ক্ষেত্রে বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ