সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সুলাইমানিয়ায় জোড়া স্বর্ণের হাতছানি: এশিয়া কাপ আর্চারির ফাইনালে বাংলাদেশ আঞ্চলিক নিরাপত্তা নিয়ে তেহরানে বৈঠকে মক্কা জোটের শীর্ষ নেতারা সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারেও পিছপা হবে না পুলিশ: আইজিপি বাংলাদেশে পুনরায় ৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু করলো নেপাল আইজিপি -: সরকার যদি ‘অ্যালাউ’ করে আমরা ক্রসফায়ারও করব বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা: অপেক্ষা ফেডের সিদ্ধান্তের ঘূর্ণিঝড় ‘অর্ণব’ সৃষ্টি: ৪ বন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত ইরানে সামরিক অভিযান নিয়ে মতবিরোধ: নেতানিয়াহু ও সেনাপ্রধানের পাল্টাপাল্টি অবস্থান চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মোহাম্মদপুরে ব্যবসায়ী নিরাপত্তা সংক্রান্ত ঘটনায়: ডিজিএফআই সদস্যসহ গ্রেপ্তার ৬

আইজিপি -: সরকার যদি ‘অ্যালাউ’ করে আমরা ক্রসফায়ারও করব

প্রতিবেদকের নাম

আইজিপি আলী হোসেন ফকির জানিয়েছেন, প্রয়োজনে এবং সরকারের অনুমোদন সাপেক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় তারা ক্রসফায়ার করতেও প্রস্তুত আছেন। সোমবার রাজধানীর চকবাজারের ওয়াটার ওয়ার্কার্স রোডের শাহজাহান ইমাম টাওয়ারে আয়োজিত ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি স্পষ্ট করেন যে, আইন ও সংবিধান অনুযায়ী যে পরিস্থিতির চাহিদা অনুযায়ী যা প্রয়োগ করা প্রয়োজন, পুলিশ তা করবে। শেষে দেখা যায়, শালিস মানি; কিন্তু তালগাছটা আমার, আমাকেই দিতে হবে।

রাজনীতি ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে আইজিপি বলেন, ‘কে আসবে বা আপা কবে আসবেন’—সেটি পুলিশের দেখার বিষয় নয়। তার দাবি, পুলিশ লাঠিপেটা করলে অনেকে ফ্যাসিস্ট হিসেবে আখ্যায়িত করেন, আবার নীরব থাকলে দুর্বল বলে সমালোচনা করা হয়। যথাযথ কাজের পরিবেশ ও এমপাওয়ারমেন্টের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, শান্তি ও সমৃদ্ধির জন্য পুলিশের বিকল্প নেই। আর আমরা যদি নীরবে থাকি, তাহলে বলবেন দুর্বল পুলিশ। এমপাওয়ার করতে হবে।’ ‘আপনার সুখে, শান্তিতে বসবাস করতে হলে পুলিশের কোনো বিকল্প নাই। সব দল-মতের ইলেকশন এজেন্ডা থাকে শান্তি। তাহলে সমাজব্যবস্থা সুখী-সমৃদ্ধময় হতে পারবে না।’।

সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনীর অবদানের কথা স্বীকার করেও তিনি বলেন, দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং অর্থনৈতিক উন্নয়নে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি জনসাধারণকে উদ্দেশ্য করে বলেন, পুলিশকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করবেন না, আবার নিজেরাও ব্ল্যাকমেইল হবেন না। সব দল ও মতের মানুষ শান্তির কথা বললেও বাস্তবে নিজের স্বার্থকে প্রাধান্য দেয়, যা সমাজকে অস্থির করে তোলে বলে মন্তব্য করেন আলী হোসেন ফকির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ