রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ডিসেম্বরে হাসিনার ফেরা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন টঙ্গীতে শিশু নির্যাতনের মামলায় মাদ্রাসাশিক্ষকের জামিন আবেদন নাকচ দুই দেশ থেকে ৬ কার্গো এলএনজি কেনার অনুমোদন ইরানে যেকোনো সময় হামলা হতে পারে: ডোনাল্ড ট্রাম্প পাঁচ দিনের সফরে স্পেন ও যুক্তরাজ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ গাড়িতে গুলির ঘটনায় হাতিরঝিল থানায় মামলা করলেন আসিফ আকবর জাপান সফর: স্থগিত হলো একনেকের নির্ধারিত বৈঠক পপিতে সহকারী পরিচালক পদে নিয়োগ, বেতন ৯৮ হাজার টাকা দুই সপ্তাহ পর সচল রিয়াদের কিং খালেদ বিমানবন্দর চার দিনের সফরে জাপানের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাপান সফর: স্থগিত হলো একনেকের নির্ধারিত বৈঠক

প্রতিবেদকের নাম

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরকে সামনে রেখে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) নির্ধারিত বৈঠকটি স্থগিত করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে প্রধানমন্ত্রীর ব্যস্ততা ও সফরের প্রস্তুতির কারণে শেষ মুহূর্তে তা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। এ অবস্থায় একনেকের বৈঠক অনুষ্ঠিত হলে তা দুপুরের খাবারের আগেই শেষ করা সম্ভব হতো না।

পরিকল্পনা কমিশনের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর জাপানের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। সফরের আগে প্রধানমন্ত্রীর জরুরি দাপ্তরিক কাজ ও ফাইলপত্র নিষ্পত্তির চাপে বৈঠকটি সময়মতো শেষ করা সম্ভব হতো না। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বৈঠকটি আপাতত স্থগিত রাখা হয়েছে। সরকারিভাবে এই সিদ্ধান্তের কারণ হিসেবে কেবল ‘অনিবার্য কারণ’ উল্লেখ করা হয়েছে। সফরের আগে তাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফাইলের দাপ্তরিক কাজ সম্পন্ন করতে হচ্ছে।

এই বৈঠকে প্রায় ৯ হাজার কোটি টাকা ব্যয়ে ১৫টি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপনের প্রস্তুতি ছিল। বৈঠকটি না হওয়ায় এই প্রকল্পগুলোর অনুমোদন প্রক্রিয়া পিছিয়ে গেল। অনুমোদনের অপেক্ষায় থাকা উল্লেখযোগ্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে তিতাস গ্যাসক্ষেত্রে দুটি নতুন গ্যাসকূপ (তিতাস-৩২ ও তিতাস-৩৩) খনন কার্যক্রম। এ ছাড়া নেত্রকোনা বিশ্ববিদ্যালয় স্থাপন এবং ইনোভেশন ক্লাইমেট স্মার্ট আরবান ডেভেলপমেন্ট প্রকল্পের বিষয়টিও আলোচ্যসূচিতে ছিল। প্রকল্পগুলো বাস্তবায়নে প্রস্তাবিত মোট ব্যয় ধরা হয়েছিল প্রায় ৯ হাজার কোটি টাকা।

তালিকায় থাকা অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সড়ক ও ফুটপাত সংস্কার এবং দেশের পাঁচটি মেডিকেল কলেজে নিউক্লিয়ার মেডিসিন সেন্টার স্থাপন। সেই সঙ্গে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে বিশেষায়িত ও অপারেশনাল যানবাহন কেনার দুটি প্রকল্পও অনুমোদনের অপেক্ষায় আটকে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ