বেসরকারি উন্নয়ন সংস্থা ‘পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি)’ তাদের প্রধান কার্যালয়ে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম পরিচালনার জন্য লোকবল নিয়োগ দেবে। উন্নত ক্যারিয়ার গঠনে যে ১০ বিদেশি ভাষা শিক্ষা এগিয়ে রাখবে আপনাকে।
প্রতিষ্ঠানটি ‘সহকারী পরিচালক-ক্ষুদ্রঋণ’ পদে পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে ডাকযোগে, কুরিয়ারে বা সরাসরি আবেদন জমা দিতে পারবেন।
এছাড়া ই-মেইলের মাধ্যমেও আবেদন করার সুযোগ রয়েছে।
তবে যারা পূর্বে আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
পদের প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা
- পদমর্যাদা: সহকারী পরিচালক-ক্ষুদ্রঋণ (পুনঃ সার্কুলার)।
- শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
- অভিজ্ঞতা: ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে কমপক্ষে ২ বছরসহ মোট ১০ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা আবশ্যক।
- দক্ষতা: ৬০-৭০টি শাখা পরিচালনার অভিজ্ঞতা অথবা ৩০০ কোটি টাকা ঋণস্থিতি ব্যবস্থাপনার অভিজ্ঞতা থাকতে হবে। বাজেট প্রণয়ন, প্রতিবেদন বিশ্লেষণ, কর্মী ব্যবস্থাপনা ও উন্নয়ন কাজে দক্ষ হতে হবে।
- প্রযুক্তিগত জ্ঞান: কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে।
- মানসিকতা: পরিদর্শনের কাজে মাসে কমপক্ষে ১২-১৪ দিন ঢাকার বাইরে ভ্রমণের মানসিকতা থাকা জরুরি।
নিয়োগ সংক্রান্ত তথ্য ও দায়িত্ব
নির্বাচিত প্রার্থীকে প্রধান কার্যালয়ে অবস্থান করে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম পরিচালনা, বাজেট প্রণয়ন, প্রতিবেদন তৈরি ও বিশ্লেষণ, কর্মী ব্যবস্থাপনা এবং শাখা পরিদর্শনের মাধ্যমে ঋণ কার্যক্রম তদারকি করতে হবে। কর্মস্থল ঢাকা হলেও কাজের প্রয়োজনে মাসে ১৪ দিন পর্যন্ত ঢাকার বাইরে থাকতে হবে।
বেতন ও অন্যান্য সুবিধাদি
- মাসিক বেতন: শিক্ষানবিশকালে সর্বসাকল্যে ৮৯,১৮০ টাকা। চাকরি স্থায়ীকরণের পর মাসিক বেতন হবে ৯৮,৪২০ টাকা।
- সুবিধাসমূহ: দুটি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মোবাইল ভাতা ও শহর ভাতা প্রদান করা হবে। এছাড়া মাঠ পরিদর্শনের ক্ষেত্রে সংস্থার গাড়ি ব্যবহারের সুবিধা থাকবে।
আবেদন প্রক্রিয়া ও ঠিকানা
আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সব সনদপত্রের সত্যায়িত কপি, ২ কপি রঙিন ছবি এবং দুজন পরিচিত ব্যক্তির নাম ও যোগাযোগ নম্বরসহ আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনের খামের ওপর পদের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। ই-মেইলে আবেদন করতে চাইলে [email protected] ঠিকানায় পাঠানো যাবে।
- আবেদন পাঠানোর ঠিকানা: উপপরিচালক, মানবসম্পদ ও প্রশিক্ষণ, পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি), ৫/১১-এ, ব্লক-ই, লালমাটিয়া, ঢাকা-১২০৭।
- আবেদনের শেষ সময়: ১০ নভেম্বর ২০২৬।
গুরুত্বপূর্ণ তথ্য
- ঢাকা মহানগর ও ঢাকা জেলাবাসীর জন্য ৩৭ পদে চাকরির সুযোগ।
- আগ্রহী প্রার্থীরা চাকরি বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুন।