সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শাহজালালে আচারের বয়ামে মিলল পৌনে তিন কোটি টাকার হীরা-স্বর্ণ প্রতিশ্রুতির চেয়ে কাজের বাস্তবায়নে আমরা বিশ্বাসী দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তা নিশ্চিতের ঘোষণা আইজিপির রূপপুর বিদ্যুৎকেন্দ্রে সফল প্রথম নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া বার্লিনের বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে ড. ইউনূসের অংশগ্রহণ বাতিল ভাইয়ের দাপট: চাঁদাবাজির মহামারিতে জিম্মি জনজীবন টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ক্যাচের নতুন বিশ্বরেকর্ড গড়লেন স্টিভেন স্মিথ মনপুরায় মসজিদ থেকে ডেকে নিয়ে শিক্ষককে নিরাপত্তা ঘটনায়, উত্তপ্ত দিল্লি পুলিশের সতর্কবার্তায় মুক্ত ইউটিউবার ধ্রুব রাঠি নভেম্বরের শেষেই রূপপুর থেকে বিদ্যুৎ মিলবে: রোসাটম

যুব উন্নয়নের স্থগিত পরীক্ষা ১৬ অক্টোবর

প্রতিবেদকের নাম

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৬ই অক্টোবর শুক্রবার বিকেল ৩টায় পরীক্ষাটি আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। অধিদপ্তরের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে শনিবার বেলা ১১টায় পরীক্ষাটি শুরুর জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। কিন্তু পরীক্ষা শুরুর আগেই প্রশ্নপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। উদ্ভূত পরিস্থিতিতে পরীক্ষাটি তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয়।

এ ঘটনায় গঠিত হয়েছে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ