শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শিগগিরই জানতে পারবেন: ইরানকে ধ্বংসের হুমকি ট্রাম্পের শর্টকাটে অর্থ উপার্জনে ভালো আইনজীবী হওয়া সম্ভব নয়: আইনমন্ত্রী অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেশে হামের প্রকোপ অব্যাহত, একদিনে আরও ৪ জনের মৃত্যু পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনে ৪৮০ জনের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি শনিবার ঢাকায় বিএনপির কেন্দ্রীয় শোভাযাত্রা, নেতৃত্বে তারেক রহমান রমজান আসার আগেই ছোলার দাম কেজিতে বাড়ল ১৫ টাকা শিশুদের মেধায় সমৃদ্ধ হবে ভবিষ্যৎ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ইসরাইলের নতুন প্রধানমন্ত্রী হতে গাদি আইজেনকটকে ৬৭ এমপির সমর্থন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রেকর্ড গড়ে ইতিহাস গড়লেন হাসান মাহমুদ

পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনে ৪৮০ জনের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিবেদকের নাম

বেসরকারি উন্নয়ন সংস্থা ‘পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন’ (পপি) তাদের ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ৫টি ভিন্ন পদে মোট ৪৮০ জন জনবল নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা ডাকযোগে, কুরিয়ার সার্ভিসে অথবা সরাসরি সংস্থার প্রধান কার্যালয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন।

নিয়োগের পদ ও যোগ্যতা

  • কর্মসূচি ব্যবস্থাপক (ঋণ কার্যক্রম)পদসংখ্যা ৫টি। সর্বোচ্চ ৪৮ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন। ন্যূনতম স্নাতক বা সমমান যোগ্যতাসম্পন্ন হতে হবে। সংশ্লিষ্ট পদে কমপক্ষে ১৫টি শাখা পরিচালনার ২ বছরের অভিজ্ঞতাসহ ক্ষুদ্র অর্থায়ন খাতে ১০ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক। প্রবেশনকালে বেতন ৬৬,৮৬২ টাকা এবং স্থায়ীকরণের পর ৭৩,৮০৩ টাকা।
  • সহকারী কর্মসূচি ব্যবস্থাপক (ঋণ কার্যক্রম)পদসংখ্যা ২৫টি। সর্বোচ্চ ৪৭ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। স্নাতক বা সমমান শিক্ষাগত যোগ্যতাসহ ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে ন্যূনতম ৭ বছর এবং কমপক্ষে ৪টি শাখা পরিচালনার ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রবেশনকালে বেতন ৫২,২৯৬ টাকা ও স্থায়ীকরণের পর ৫৭,৭৭৪ টাকা।
  • শাখা ব্যবস্থাপক (ঋণ কার্যক্রম)পদসংখ্যা ৭৫টি। সর্বোচ্চ ৪৩ বছর বয়সী প্রার্থীরা আবেদনযোগ্য। স্নাতক বা সমমান যোগ্যতার পাশাপাশি ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে শাখা ব্যবস্থাপক হিসেবে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা এবং কম্পিউটার পরিচালনার মৌলিক জ্ঞান থাকতে হবে। প্রবেশনকালে বেতন ৪৩,৭২৮ টাকা এবং স্থায়ীকরণের পর ৫০,৮৮২ টাকা (লাঞ্চ ভাতাসহ)।
  • সহকারী শাখা হিসাব ব্যবস্থাপক (ঋণ কার্যক্রম)পদসংখ্যা ৭৫টি। সর্বোচ্চ ৩৫ বছর বয়সী বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এমএস ওয়ার্ড, এক্সেল, ই-মেইল ও ইন্টারনেটে পারদর্শী হতে হবে। প্রবেশনকালে বেতন ৩৩,১২০ টাকা এবং স্থায়ীকরণের পর ৩৯,১৩০ টাকা (লাঞ্চ ভাতাসহ)।
  • মাঠ কর্মকর্তা (ঋণ কার্যক্রম)পদসংখ্যা ৩০০টি। বয়স ২২ থেকে ৩৫ বছর। ন্যূনতম স্নাতক বা সমমান ডিগ্রিধারী প্রার্থীরা কোনো অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন। প্রবেশনকালে বেতন ২৫,৫৭২ টাকা এবং স্থায়ীকরণের পর ৩০,৭৬৮ টাকা (লাঞ্চ ভাতাসহ)।

সুযোগ-সুবিধা ও শর্তাবলি

সকল পদে প্রবেশনকাল ৬ মাস। পদের ধরন অনুযায়ী মোটরসাইকেল ঋণ, জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খরচ, আবাসন সুবিধা এবং বার্ষিক ইনক্রিমেন্টসহ গ্র্যাচুয়িটি ও প্রভিডেন্ট ফান্ডের সুবিধা রয়েছে। এছাড়া দুটি উৎসব ভাতা, বৈশাখী ভাতা এবং প্রযোজ্য ক্ষেত্রে দূরত্ব, উৎসাহ, হাওড় ও শহর ভাতা প্রদান করা হবে। চট্টগ্রাম অঞ্চলের জন্য অতিরিক্ত ২,৫০০ টাকা বিশেষ ভাতা রয়েছে। মাঠকর্মীরা ডিজিটাল প্রযুক্তির বিশেষ প্রশিক্ষণের সুযোগ পাবেন। এ ছাড়া চট্টগ্রাম রিজিয়নে (চট্টগ্রাম ও কক্সবাজার জেলা) নিয়োগপ্রাপ্ত কর্মীরা অতিরিক্ত ২,৫০০ টাকা বিশেষ ভাতা পাবেন।

আবেদন পদ্ধতি ও ফি

মাঠ কর্মকর্তা পদের প্রার্থীদের সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে সোনালী ব্যাংক লিমিটেড, ধানমন্ডি করপোরেট শাখা (হিসাব নং-৪৪১৫৬০৩০০০০৭১)-এর অনুকূলে ২০০ টাকা জমা দিয়ে রসিদ আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে। নিয়োগের পর শাখা ব্যবস্থাপক ও সহকারী শাখা হিসাব ব্যবস্থাপক পদের জন্য ২৫,০০০ টাকা এবং মাঠ কর্মকর্তা পদে ২০,০০০ টাকা ফেরতযোগ্য জামানত নগদে জমা দিতে হবে। এছাড়া মাঠ কর্মকর্তাদের ৫ দিনের মৌলিক প্রশিক্ষণের জন্য ৪,০০০ টাকা নগদে পরিশোধ করতে হবে। শাখা ব্যবস্থাপক (ঋণ কার্যক্রম): পদসংখ্যা ৭৫।

আবেদন পাঠানোর ঠিকানা

আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদ, ড্রাইভিং লাইসেন্স (১, ২ ও ৩ নম্বর পদের জন্য), ২ কপি রঙিন ছবি এবং দুজন স্থানীয় গণ্যমান্য ব্যক্তির তথ্যসহ এ-ফোর সাইজের কাগজে আবেদন করতে হবে। কম্পিউটার পরিচালনায় পারদর্শী না হলে আবেদন করার প্রয়োজন নেই। মিসরের আল-আজহারের ইনস্টিটিউটে পড়াশোনা, বাংলাদেশি শিক্ষার্থীরা যেভাবে আবেদন করবেন।

খামের উপরে পদের নাম, মোবাইল নম্বর, ই-মেইল ও পরীক্ষার ভেন্যু উল্লেখ করে ‘মানবসম্পদ ও প্রশিক্ষণ বিভাগ, পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি), ৫/১১-এ, ব্লক-ই, লালমাটিয়া, ঢাকা-১২০৭’ এই ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনের শেষ সময় ১৯ নভেম্বর ২০২৬। ৯ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কবে, এনটিআরসিএ জানাল সময়।

বিস্তারিত তথ্যের জন্য পপির অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজ দেখুন।

  • বয়স: ২২ থেকে ৩৫ বছর 300।
  • ইউরোপের ঘণ্টাপ্রতি বেতন যে ১০ দেশে সবচেয়ে বেশি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ