ইরানকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার কঠোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দেশটির বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা শিগগিরই সবাই জানতে পারবে। ট্রাম্পের মতে, মার্কিন-ইসরায়েলি যুদ্ধের পর ইরান ঘুরে দাঁড়াতে অন্তত ২৫ বছর সময় নিতে পারে। ট্রাম্প আরও বলেন, ‘সম্ভব হলে আমি পুরো দেশটি ধ্বংস করতে চাই না।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি ইচ্ছে করে কোনো দেশ ধ্বংস করতে চান না, তবে পরিস্থিতি বাধ্য করলে হয়তো সেই পথেই হাঁটতে হবে। এ সময় তিনি জোর দিয়ে বলেন, এখন সময় এসেছে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার—আমরা কি সামনে এগিয়ে যাব এবং নিশ্চিত করব যে ভবিষ্যতে এমন ঘটনা আর কখনোই ঘটবে না?
পরমাণু কর্মসূচির বিষয়ে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান কোনো প্রস্তাব পাঠিয়েছে কি না এবং তাতে মার্কিন অনুমোদন আছে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প স্পষ্ট করে বলেন, যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইরান কিছুই করছে না।