রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

১৭ অক্টোবর শনিবার খোলা থাকবে সব তফসিলি ব্যাংক

প্রতিবেদকের নাম

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংক আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত মোট তিন দিন বন্ধ থাকবে। এর পরের দুই দিন শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সব মিলিয়ে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ব্যাংক লেনদেন বন্ধ থাকবে। এই দীর্ঘ ছুটির কারণে আগামী ১৭ অক্টোবর শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও সাধারণ কর্মদিবসের মতো ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত রোববার কেন্দ্রীয় ব্যাংক এসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

ছুটি ও অফিস সময়সূচি

এর আগে গত ৭ অক্টোবর পূজার ছুটির প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২০ অক্টোবর মঙ্গলবার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে আগে থেকেই ছুটি ঘোষণা করা ছিল। পরদিন ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি। এরপর ২২ অক্টোবর বৃহস্পতিবারও নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটি হিসেবে ঘোষণা করে দুর্গাপূজায় ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি নির্ধারণ করা হয়।

  • ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকবে।
  • সরকারি কর্মকর্তারা ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা ৫ দিনের ছুটি পাচ্ছেন।
  • ২২ অক্টোবরের ছুটির সমন্বয়ে ১৭ অক্টোবর শনিবার অফিস খোলা থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ