রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম

প্রতিবেদকের নাম

তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম। এছাড়াও তথ্য কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক এস এ এম মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন।

শনিবার (১৭ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব খাদিজা তাহেরা ববির স্বাক্ষরিত দুটি আলাদা প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি জানানো হয়েছে। তথ্য অধিকার আইন, ২০০৯-এর ১৫(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি এ নিয়োগ প্রদান করেছেন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নিয়োগপ্রাপ্তদের পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি সরকার নির্ধারণ করবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ