বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
৩১ অক্টোবর থেকে শুরু মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব জাপানের ব্যাংক গভর্নরকে প্রধানমন্ত্রীর পায়রায় গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর শক্তিশালী ডানপন্থি সরকার গঠনের ডাক নেতানিয়াহুর দেশ থেকে কবে বিদায় নেবে ভ্যাপসা গরম? গাজীপুরে পোশাকশ্রমিককে নিরাপত্তা ঘটনায় করে ছিনতাইয়ের চেষ্টা যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ভ্রমণে বিমানভাড়া বৃদ্ধি, কমছে যাত্রী সংখ্যা দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: মোট মৃত্যু ৪০০ ছাড়াল জাপানে প্রধানমন্ত্রী তারেক-তাকাইচির বৈঠক: এক ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের আশা আইজিপির বক্তব্য সরকারকে বিব্রত করবে: রুহুল কবির রিজভী

ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব জাপানের ব্যাংক গভর্নরকে প্রধানমন্ত্রীর

প্রতিবেদকের নাম

জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি) গভর্নর আমাকাওয়া কাজুহিকোর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় এই দ্বিপাক্ষিক বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

বৈঠকে বাংলাদেশের জ্বালানি খাত, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) এবং অবকাঠামো খাতে বিনিয়োগ ও পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের অর্থনৈতিক অগ্রগতিতে জেবিআইসির ধারাবাহিক সহায়তা এবং বিভিন্ন খাতে তাদের গুরুত্বপূর্ণ অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিনিয়োগের পরিবেশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশে ব্যবসাবান্ধব পরিস্থিতি নিশ্চিত করতে বদ্ধপরিকর। দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে বিভিন্ন বিদ্যমান নীতি সংস্কার ও বিনিয়োগ প্রক্রিয়া সহজীকরণের ক্ষেত্রে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। জেবিআইসির অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলো বাংলাদেশের চলমান উন্নয়ন কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলেও তিনি মন্তব্য করেন।

সাক্ষাতকালে বাংলাদেশে জেবিআইসির একটি কার্যালয় খোলার আনুষ্ঠানিক প্রস্তাব জানানো হয়। জেবিআইসি গভর্নর এই প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দিয়েছেন। বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শাকিরুল ইসলাম খান এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ