গ্রামীণ ব্যাংকের শাখাসমূহে পরিকল্পিতভাবে চালানো ধারাবাহিক অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের দাবি জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ এবং অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এসব ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানিয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি গ্রামীণ ব্যাংক রক্ষায় দেশবাসীর পাশাপাশি বিশ্বজুড়ে এই প্রতিষ্ঠানের শুভাকাঙ্ক্ষীদের সোচ্চার হওয়ার আহ্বান জানান। এই প্রতিবেশীরা হলেন সেই নারীরা, যারা নিজেদের ব্যবসা পরিচালনার জন্য গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিয়েছেন এবং ব্যাংকের মুনাফার অংশ থেকে লভ্যাংশও পান।
ড. ইউনূস তার বিবৃতিতে উল্লেখ করেন যে, নভেম্বর মাসের শুরু থেকেই প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন অঞ্চলে পেট্রোল বোমা ব্যবহার করে গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে হামলা চালানো হচ্ছে। আমার দুই ছোট ভাই তাদের পরিবার নিয়ে সেখানে বসবাস করেন। বিশ্ববাসী হতবাক হয়ে দেখছে, কীভাবে কিছু মানুষকে নির্দেশ দিয়ে তাদেরই দরিদ্র প্রতিবেশীদের সবচেয়ে মূল্যবান সম্পদ ধ্বংস করতে ব্যবহার করা হচ্ছে।
শুধু চলতি নভেম্বর মাসেই দেশের প্রায় ১০০টি শাখায় একই ধরনের ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। ২০ বছর আগে নোবেল কমিটি এই প্রতিষ্ঠানকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করেছিল। এ বছর দেশজুড়ে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠার ৫০ বছর এবং নোবেল শান্তি পুরস্কার অর্জনের ২০ বছর উদযাপিত হচ্ছে।’।
এসব হামলার সময় হামলাকারীরা ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। হামলার ধরন দেখে মনে হচ্ছে, অপরাধীরা কোনো নির্দিষ্ট মহল থেকে নিয়মিত নির্দেশনা পেয়ে এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিচালনা করছে। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এসব ঘটনার পেছনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মীরা জড়িত থাকতে পারে বলে তিনি উল্লেখ করেন।
বিবৃতিতে ড. মুহাম্মদ ইউনূস আরও জানান, এ ধরনের বর্বরোচিত হামলায় গ্রামীণ ব্যাংকের নিবেদিতপ্রাণ কর্মকর্তা ও ঋণগ্রহীতারা অল্পের জন্য প্রাণঘাতী আঘাত থেকে বেঁচে গেছেন। হামলার লক্ষ্যবস্তু থেকে বাদ যায়নি তার নিজের বাড়িও, যেখান থেকে গ্রামীণ ব্যাংকের কার্যক্রমের সূচনা হয়েছিল। একই ধারাবাহিকতায় জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির নেতা সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাসভবন, বিএনপির তিনজন সংসদ সদস্যের বাড়ি এবং তিনটি থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলেও তিনি জানিয়েছেন।
গ্রামীণ ব্যাংকের গুরুত্ব তুলে ধরে ড. ইউনূস বলেন, দারিদ্র্য দূরীকরণে এই প্রতিষ্ঠানের ক্ষুদ্রঋণ মডেল বিশ্বজুড়ে সমাদৃত। বর্তমানে ব্যাংকটির ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার ৯৭ শতাংশই নারী, যারা মূলত এই ব্যাংকের মালিক। ব্যাংকটির ঋণ আদায়ের হার ৯৫ শতাংশের বেশি। এটি নারীদের বঞ্চনা থেকে মুক্তি দিয়ে মর্যাদাপূর্ণ জীবনযাপন ও সন্তানদের শিক্ষিত করার সুযোগ তৈরি করে দিচ্ছে। তাই ব্যাংকটির ওপর হামলা মানে দরিদ্র নারীদের নিরাপত্তা ও তাদের সন্তানদের ভবিষ্যতের ওপর সরাসরি আঘাত। গ্রামীণ ব্যাংক দরিদ্র মানুষের, বিশেষত দরিদ্র নারীদের, মালিকানাধীন বিশ্বব্যাপী স্বীকৃত একটি ব্যাংক। এসব হামলা লাখ লাখ গ্রামীণ নারীর দৈনন্দিন জীবনে গভীর আতঙ্ক সৃষ্টি করেছে। তাদের কাছে গ্রামীণ ব্যাংক পরিবারের ভরণপোষণ, সন্তানদের শিক্ষা এবং জীবনের নানা প্রয়োজন মেটানোর এক অপরিহার্য অবলম্বন।
তিনি জানান, গ্রামীণ ব্যাংক তার মালিক, কর্মকর্তা ও গুরুত্বপূর্ণ নথিপত্রের নিরাপত্তা নিশ্চিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে অতিরিক্ত নিরাপত্তা চেয়েছে। ড. ইউনূস বলেন, দারিদ্র্যমুক্ত পৃথিবী গড়ার যে বৈশ্বিক প্রচেষ্টা চলছে, গ্রামীণ ব্যাংকের ওপর এই আঘাত তারই ওপর সরাসরি আক্রমণ। যারা এই কাজের মূল্য বোঝেন, তাদের প্রত্যেকেরই উচিত অপরাধীদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া।
হামলার ঘটনায় যারা দ্রুত পদক্ষেপ নিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ড. ইউনূস। তিনি বলেন, প্রচলিত আইন অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও কার্যকর ও কঠোর ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি। যারা এসব হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করছে, তাদের শুভবুদ্ধি ফেরাতে এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন।