আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে আগামীকাল বুধবার (২৫ নভেম্বর) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার নির্বাচন কমিশনের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) ইসি কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন। ইসি কর্মকর্তারা জানান, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে আগামীকাল বুধবার (২৫ নভেম্বর) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
নতুন এই তালিকায় ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের নাম অন্তর্ভুক্ত করা হবে। ফলে ভোটার সংখ্যায় নতুন সংযোজন ঘটবে।
সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন, নারী ভোটার ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ১ হাজার ২৬৭ জন। বুধবার তালিকা প্রকাশের পর এই সংখ্যা আরও কিছুটা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।